এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: মঙ্গলবার ফের একবার শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে প্রশ্ন করা হয় যে এই ঘটনায় কারুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে? জবাবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন গোটাটাই জনরোষ।

কলকাতা: রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়! তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি! রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে সেই নিহত কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। উঠে স্লোগান। হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল...

ঘটনাস্থলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এত বড় বড় পাথর মেরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী (শুভেন্দু অধিকারী) নিজে উপদ্রব তৈরি করছেন। তিনি উপদ্রব তৈরি করার লোক।’

এই ঘটনার পর কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বলেছিলেন, 'গতকাল না জানিয়ে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছুই ঘটেনি, পাথরের গল্প মানুষ দেখেছে। বিজেপির কেউ জড়িত নন। পুলিশকে আপনি কোনও সুযোগই দেননি। আপনি যেখানে খুশি যেতে পারেন, পুলিশে জানিয়ে যাবেন। গত ১৫ বছরে ৩১৫ জন বিজেপি কর্মীকে খুন করেছেন। নিহত তৃণমূলকর্মীর বাড়িতে এলাম, আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি। মুখ্যমন্ত্রী হিসেবে কী দায়িত্ব পালন করতে হয়, আপনাকে শিখিয়ে দিয়ে গেলাম। কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি'।  

আরও পড়ুন:- রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের 

মঙ্গলবার ফের একবার শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে প্রশ্ন করা হয় যে এই ঘটনায় কারুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে? জবাবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন গোটাটাই জনরোষ। ‘কোনও প্রয়োজন নেই। পুরোপুরি ভাবে পাবলিকের জনরোষ হয়েছে। কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি। ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ জনরোষ। এত চুরি করেছেন।’ বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রীর এই বক্তব্য়ের পর প্রশ্ন উঠছে, এরপর কী হবে? কী করবে পুলিশ? প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়িতে কারা হামলা চালিয়েছিলেন তা নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলছে! তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুড়তে দেখা গেছে, তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পিছনেই রয়েছেন এই ব্যক্তি.. যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। গোটা ঘটনা ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget