এক্সপ্লোর

North 24 Parganas: কামারহাটিতে তৃণমূল কর্মীর ওপর হামলা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে শোরগোল

TMC Worker Gets Injured:কামারহাটিতে তৃণমূল কর্মীর ওপর হামলার ঘটনা ঘিরে ফের শিরোনামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে পরিবার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে (kamarhati) তৃণমূল (TMC) কর্মীর (workers) ওপর হামলার ঘটনা ঘিরে ফের শিরোনামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (infighting) অভিযোগ। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে পরিবার। জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ মারা হয় বলে দাবি জখম যুবকের পরিজনদের। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।

কী ঘটেছিল?
ভরদুপুরে কামারহাটি পাঁচ মাথার মোড়ে হামলা চলে আলি রাজা নামে ওই তৃণমূল কর্মীর উপর। অভিযোগ, তাঁর পিঠে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। পরে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সন্ধে পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে দাবি কামারহাটি থানার পুলিশের। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এর মধ্যেই। এলাকায় উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেট।  

কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গেল, জখমের নাম আলি রাজা। এদিন রক্তদানের জন্য বেরিয়েছিলেন তিনি। জখম তৃণমূল কর্মীর স্ত্রী-র অভিযোগ, ফেরার পথেই তাঁর উপর হামলা চলে। সন্দেহের তির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুন ও তাঁর পরিজনদের দিকে। আলি-র পরিবারের দাবি, এর আগেও হামলার চেষ্টা চলেছে। এবার পিছন থেকে তিন জন এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকে নওদায় তৃণমূল নেতা খুনেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। দেহরক্ষীর সামনেই খুন হয়েছিলেন নদিয়ার তৃণমূল নেতা। দলেরই অন্য নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ছিল । ইটভাটার বখরা নিয়ে বিবাদের জেরেই খুন, বলে শোনা যায়। দুয়ারে সরকার ক্যাম্প করে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মতিরুল। দেহরক্ষীর সামনেই বোমা-গুলি, নওদায় তৃণমূল নেতা খুন। নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকে গুলি, বোমা । বিএড পডুয়া ছেলের সঙ্গে দেখা করে ফেরার সময় হামলা চলে তাঁর উপর। থানারপাড়ার নারায়ণপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের ঘটনায় নাম জড়ায় নওদার ব্লক তৃণমূল সভাপতির। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ছিল নওদার ব্লক সভাপতির। তার পর মাসখানেকও কাটল না। ফের তৃণমূল কর্মী হামলার ঘটনা ঘিরে শিরোনামে অন্তর্দ্বন্দ্বের জল্পনা।

আরও পড়ুন:'তোমায় পাওয়া আমার কাছে আশীর্বাদের মতো', বিবাহবার্ষিকীতে লিখছেন বিরাট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget