এক্সপ্লোর

North 24 Parganas:ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু নৃত্যশিল্পীর

Tragic Death Of A Dancer:উৎসবের আনন্দ ঢাকল মৃত্যুর অন্ধকারে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নৃত্য শিল্পীর।

সমীরণ পাল ও সুজিত মণ্ডল, কলকাতা: উৎসবের আনন্দ ঢাকল মৃত্যুর অন্ধকারে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara Program) উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নৃত্য শিল্পীর (Tragic Death Of A Dancer)। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। নদিয়ার বাড়িতে শোকের ছায়া।

বিশদ...
শরীরে তখনও নাচের পোশাক। মুখ-চোখে তখনও স্পষ্ট মেকআপ। বুকে হাত বুলিয়ে দিচ্ছেন নাচের শিক্ষক। ছেলের পা আঁকড়ে কেঁদে চলেছেন মা। কাঁদছেন সহশিল্পীরাও। এক সময় মূর্ছা গেলেন মা। কিন্তু আর উঠল না ছেলে! উত্তর ২৪ পরগনার ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন এস্বাভাবিক মৃত্যু হল এক নৃত্য শিল্পীর। 
মৃত শিল্পীর নাম সজল বাড়ই। বয়স ২১ বছর। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার ভাটপাড়ায উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। উদ্যোক্তাদের দাবি, মঞ্চে ওঠার আগের মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সজল। বাড়ি নদিয়ার কল্যাণী পুরসভার ১নং ওয়ার্ডে। তরুণ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃতের বাবা, সমীর বাড়ই বলেন, 'আমার ছেলেকে মেরে ফেলেছে এইটুকু জানি। কারেন্টের শক খেযে মারা। কারেন্টের শক খাইয়েছে ওরা। জোর করে। জোর করে না, অত বড় একটা প্রোগ্রাম করহলে কেন ট্রিপ করবে। কর্তৃপক্ষর দায় নাই, এর জন্য? এতবড় একটা প্রোগ্রাম করে দুনিয়ার লোককে ডেকে। আর কী বলব! এখন বলছে, আমার ছেলে স্ট্রোক করেছে, মৃগী আছে, হেনা করেছে, তেনা করেছে। পোস্টমর্টেমেও ভুল দেবে। পোস্টমর্টেমেও ভুল দেবে। সব নেতাগিরি। রাজনীতি চলে। সব জায়গায়, মানুষকে মেরে রাজনীতি!' এই ঘটনা উসকে দিয়েছে, গত বছরের ২৬ জুনের পড়শি রাজ্যের ঘটনার স্মৃতি। ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। রশিতে টান দিতেই হাইটেনশন তারে লেগে যায় লোহার রথের চূড়া। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পুড়ে মৃত্যু হয় ২ শিশু-সহ ৬ জনের। এবার উত্তর ২৪ পরগনায় মৃত্যু হল এক তরুণ নৃত্যশিল্পীর। কী করে ঘটল এমন ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। বন্ধ হয়ে গিয়েছে উৎসব।

কী হয়েছিল ত্রিপুরার ঘটনায়?
গত বছর জুনের ওই ঘটনায় কুমারঘাট ব্লক চৌমুহনী পৌঁছতেই আসাম-আগরতলা জাতীয় সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে স্পৃষ্ট হয় লোহার স্ট্রাকচারে তৈরি কুমারঘাট ইসকনের রথ। রথের সংস্পর্শে থাকা বেশ কয়েকজন সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানান,  ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক। 

আরও পড়ুন:নলি কাটা ও মাথা ফাটা দেহ উদ্ধার ! ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা দেগঙ্গায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget