এক্সপ্লোর

WB Municipal Election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে বসিরহাটে গ্রেফতার বিজেপি প্রার্থী

WB Municipal Election 2022: গেরুয়া শিবিরের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে তৃণমূলের পাল্টা অভিযোগ।

বসিরহাট: বসিরহাটের (Basirhat) ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম (EVM) ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে তৃণমূলের পাল্টা অভিযোগ। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

সাতসকালে বারাসাতে বুথে ঢুকে তাণ্ডব চালালেন বিজেপি প্রার্থী। প্রার্থীকে আটক করল পুলিশ। চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭/১ নম্বর বুথে তাঁর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে এদিন ইভিএম ভেঙে দেন বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। এরপরই উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হয়। ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আরও ২টি জায়গায় ভাঙা হল ইভিএম। বৈকুণ্ঠপুর সারদা বিদ্যাপীঠ ও রাজপুর হরকালী বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। এজেন্টদের মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ ঘিরে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিং ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব। ভাঙা হল বুথের দরজা। সিপিএম প্রার্থীর রীতা দত্তর স্বামী সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য স্বর্ণেন্দু দত্তকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন সিপিএম প্রার্থী। তাই জনরোষের শিকার হন তাঁর স্বামী। রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোড়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত। আপত্তি জানানোয় সিপিএম প্রার্থীকে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একসঙ্গে চা খেয়েছি, এমন কিছু ঘটেনি। দাবি তৃণমূল প্রার্থীর।

আরও পড়ুন: Burdwan Municipal Election : এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই ভুয়ো ভোটারের দৌড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget