এক্সপ্লোর

North 24 Parganas: পেটের দায়ে আফগানিস্তানে গিয়ে আটকে গোপালনগরের চারজন, একরাশ উৎকন্ঠায় দিন কাটছে পরিবারগুলোর

মুখ্যমন্ত্রীর কাছে ছেলেদের বাড়ি ফিরিয়ে আনার আর্জি পরিবারগুলির

সমীরণ পাল, গোপালনগর (আফগানিস্তান): একটু ভালোভাবে বাঁচার তাগিদই যেন চিন্তার মেঘেদের ভিড় জমিয়েছে। পেটের টানে গিয়েছিলেন আফগানিস্তানে। একটু বাড়তি রোজগারের মুখ দেখতে। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতির জেরেই এখন উদবেগের কারণ গোপালনগরের চার পরিবারের। আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেলে কর্মরত এলাকার চার যুবকের কোনও খোঁজ তাদের পরিবারের কাছে নেই গত সপ্তাহ খানেক। আর এই অবস্থাতেই গোপালনগর থানার দ্বারস্থ তারা। ছেলেদের পরিচয়পত্র নিয়ে এসে সাহায্যের কাতর প্রার্থনা। মুখ্যমন্ত্রীর কাছে ছেলেদের বাড়ি ফেরানোর বার্তা পৌঁছে দেওয়ার আবেগঘন আর্জি।

গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতে বাড়ি কাবুলে আটকে থানা উত্তর ২৪ পরগনার চারজনের। রামশংকপুরে বাড়ি জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস ও পলাশ সরকারের। আর রঘুনাথপুরে বাড়ি প্রবীর সরকারের। কয়েকবছর আগে বাড়তি কিছু উপার্জন ও ভাগ্য ফেরানোর তাগিদে কাবুলের হোটেলে কাজ নেন তারা। মাঝে ছুটি অনুযায়ী বাড়িও ফেরেন। কিন্তু সম্প্রতি তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পরই বদলে গিয়েছে পরিস্থিতি। বিদেশে থাকা ছেলেদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও খোঁজ তারা পাননি গত সাতদিন ধরে। তার পাশাপাশি রোজ আফগানিস্তান থেকে যে সমস্ত খবর ভেসে আসছে, তাতে ছেলেরা কেমন আছেন, তা নিয়ে প্রতি মুহূর্তে উদবেগ তাড়া করছে।

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আফগানিস্তানে পশ্চিমবঙ্গে যে বাসিন্দারা আটকে রয়েছেন, তাদেরকে দ্রুত যাতে ফেরানো যায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মাঝেই গোপালনগর থানার দ্বারস্থ হয়ে নিজেদের ছেলেদের কাবুলে আটকে থাকার কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়া আর্জি পরিবারগুলোর। প্রথমে তাদের বোঝানোর পরে আফগানিস্তানে আটকে থাকা প্রত্যেকের বাড়িতে যান গোপালনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্কর ও পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিত বালা। পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা বলেছেন" কাবুলে ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে না বলে ওরা আটকে আছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের কাছে গ্রামের ছেলেদের ফিরিয়ে আনার আর্জি জানিয়েছি।'

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget