এক্সপ্লোর

North 24 Parganas: বিজয়া সম্মিলনীর মঞ্চে বিস্ফোরক তৃণমূল নেতা, সামনে বসে জেলা সভাপতি-চেয়ারম্যান

Basirhat TMC: এই ঘটনার পরই বসিরহাটে ফের প্রকাশ্যে চলে এল শাসকদলের মতবিরোধ। যা নিয়ে কটাক্ষ ছুড়েছে বিজেপি।

সমীরণ পাল, বসিরহাট, উত্তর ২৪ পরগনা: মঞ্চে বসে রয়েছেন দলের সভাপতি। সেই মঞ্চেই বসে রয়েছেন দলের সাংগঠনির জেলার চেয়ারম্যানও। সেখানেই বিস্ফোরক তৃণমূলের নেতা। দলের এখটি অংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি অভিজিৎ ঘোষ। যা ঘিরে শোরগোল পড়েছে দলের অন্দরে।         

কী বলেছেন ওই নেতা?
বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, 'আমার দুই নেতা জেলার প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান হাজি নুরুল সাহেবকে অনুরোধ করছি, দলের ক্ষতি করবেন না। আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় আমাকে টাউন প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে যে কাজ করতে পারবে, যাঁর সঙ্গে কারও কোনও প্রবলেম হবে না, তাঁকে দায়িত্ব দিয়ে, দয়া করে দলকে বাঁচান। দলের ক্ষতি করতে হবে না। আমার পদের দরকার নেই।' 

যখন তিনি এই কথা বলছেন, তখন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে বসে রয়েছেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় এবং জেলা চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম। তাঁদের সামনে এভাবেই ক্ষোভ উগরে দিলেন বসিরহাটের টাউন তৃণমূল সভাপতি। 

ফের প্রকাশ্যে মতবিরোধ:
এই ঘটনার পরই বসিরহাটে ফের প্রকাশ্যে চলে এল শাসকদলের মতবিরোধ। এদিন অভিজিৎ ঘোষ আরও বলেন, 'কিছু অশুভ তৃণমূল বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করছেন। পুরসভা ভোটের সময় তাঁরা একাধিকভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন। এখনও ক্ষতি করছে, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

কোন্দল নেই, দাবি জেলা সভাপতির:
এই ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলতে মানতে রাজি নন দলের জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যা সমস্যা রয়েছে তা দ্রুত মিটে যাবে। তিনি বলেন, 'সাংগঠনিক জেলাটাউন সভাপতি যে কথা বলেছে দল ও প্রশাসনের মধ্যে একটু পার্থক্য থাকে সেই কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে। এক জায়গায় বসে বিষয়টি মিটিয়ে নিলে ঠিক হয়ে যাবে।' 

মঞ্চের উপর জেলাস্তরের নেতাদের সামনে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল নেতা। তারপরেই বিষয়টি নিয়ে কটাক্ষ ছুড়েছে বিজেপি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ সভাপতি শান্তনু চক্রবর্তী বলেন, 'তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সারা রাজ্যবাসী দেখছে। যাঁরা ভাল ভাবে কাজ করবেন তাঁরা দলে স্থান পাবেন না সম্মান পাবেন না। তাই টাউন সভাপতি যে কথা বলেছেন তাতে স্পষ্ট হয়ে ওঠে বসিরহাট টাউনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে।'

সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে ঘর গোছানো শুরু করেছে সব দল। জনসংযোগে জোর দিতে জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল। কিন্তু সেই মঞ্চেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের একাধিক নেতা। যা নিয়ে ঘাসফুল শিবিরে অস্বস্তি বাড়ছে, এমনটাই মত রাজনৈতিক মহলের।
  
আরও পড়ুন: সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget