এক্সপ্লোর

North 24 Parganas: খাতায়-কলমে কাজ করে টাকা আত্মসাৎ, কাঠগড়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান

Panchayat Corruption:কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল প্রধান, এমনটাই অভিযোগ উঠেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নির্বাচনের আগে ফের সামনে এল পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের ঘটনা। সেখানেও উঠল কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত।

কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল প্রধান, এমনটাই অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই বৃহস্পতিবার তদন্ত শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পঞ্চায়েত গঠনের বার্তা দিয়ে রাজ্যজুড়ে দু'মাসব্যাপী জনসংযোগ যাত্রায় নেমেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই তৃণমূল পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগে শুরু হল প্রশাসনিক তদন্ত। 

কী কী অভিযোগ:
স্থানীয়দের অভিযোগ, পুকুর খনন থেকে রাস্তা নির্মাণ, বাঁধ সংস্কার কাজ হয়েছে নামমাত্র। অথচ খাতায় কলমে পুরো কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, প্রশাসনের বিভিন্ন মহলে এবিষয়ে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকায় তদন্তে যান বসিরহাট মহকুমা ও হিঙ্গলগঞ্জ ব্লকের ৪ জন আধিকারিক। বিভিন্ন কাজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা।

বসিরহাটের মহকুমাশাসক মৌসম মুখোপাধ্যায় বলেন, 'যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে একটা দুর্নীতির অভিযোগ পেয়েছিলাম। সেই মতো তদন্তে গিয়েছিলেন অফিসাররা। আজ ছুটি। এখনও তদন্ত রিপোর্ট জমা পড়েনি। খতিয়ে দেখা হবে।' পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

রাজনৈতিক তরজা:
হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা গোবিন্দ অধিকারী বলেন, 'পঞ্চায়েত প্রধান এলাকায় কোনও কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।'হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা নগেন্দ্রনাথ বৈদ্য বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তদন্ত রিপোর্ট সামনে এলেই সব স্পষ্ট হবে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে প্রধানের পাশেই দাঁড়িয়েছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক। স্থানীয় বিধায়ক বলেন, 'এই অভিযোগের কোনও ভিত্তি নেই। যিনি অভিযোগ করেছেন তিনি পঞ্চায়েতের কাজের সম্পর্কে কিছুই জানেন না। কাজের আগে ফলক বসানো হয়। কিন্তু সেই কাজের এখনও টাকাও বরাদ্দ হয়নি। দুর্নীতির কিছু নেই এর মধ্যে।' খোদ বিধায়ক শুরুতেই ক্লিনচিট দেওয়ার পর, প্রশাসনিক তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget