এক্সপ্লোর

North 24 Parganas: মাটি ফেলে উধাও 'পুকুর'! বিজেপির নিশানায় তৃণমূল

Pond Filling: যে জলাশয় বোজানোর অভিযোগ উঠেছে, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পঞ্চায়েত অফিস।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  পুকুরটি থেকে পঞ্চায়েত অফিস মাত্র এক কিলোমিটার দূরে। দিনের আলোয়, প্রকাশ্যে সেই জলাশয়টিই ভরাট করার অভিযোগ উঠল। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাড়োয়া খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েত এলাকা। বেআইনি ভাবে পুকুর (Pond Filling) বোজানোর ঘটনা ওই এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন সামনে। তার আগে আগ্নেয়াস্ত্র মজুত করার জন্য বেআইনি মাটির ব্যবসা করে এবং জলাশয় ভরাট করে টাকা তুলছে তৃণমূল (TMC)। 

খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে এক কিলোমিটার দূরে থেকে হাড়োয়া নাসিরহাটি রোড। সেখানেই রাস্তার ধারে একটি জলাশয় রয়েছে। সেটিই বেআইনিভাবে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। পুকুর ভরাট চললেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক নেতৃত্বরা কাটমানি খেয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বোমাগুলি মজুত করার জন্য টাকা সংগ্রহ করছে।

রাজনৈতিক তরজা:
হাড়োয়ার বিজেপি (BJP) নেতা বিমল দাস বলেন, 'তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক নেতৃত্বরা কাটমানি খেয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বোমাগুলি মজুত করার জন্য অবৈধভাবে মাটির ব্যবসা ও জলাশয় ভরাট করে টাকা সংগ্রহ করছে।' হাড়োয়ার খাসবালাণ্ডার অঞ্চল সভাপতি মহম্মদ সিরাজ গাজি বলেন, 'সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে তাই বিজেপি চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে দলের কর্মী বা কোন নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয়।'

মালিকের দাবি:
যদিও জমির মালিকের দাবি, ওটা কোনও জলাশয় নয়। জমির মালিক আয়ুব আলি সর্দারের দাবি, রাস্তার ধারে পানীয় জলের পাইপ ফেটে গিয়ে ওই জমিটি জলমগ্ন হয়েছে। তাই মাটি দিয়ে জমি ভরাট করা হচ্ছে। তাঁর দাবি, ওই জমিটি ডাঙা জমি হিসেবেই পরিচিত, এখানে কোনও জলাশয় ছিল না বলে দাবি করেন তিনি। স্থানীয় গ্রামবাসীদের একটি অংশও জমি মালিকের পাশে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, এখানে কোনও জলাশয় ছিল না। যদিও ভরাট করার মাটি বেআইনিভাবে আনা হচ্ছে বলে দাবি।

এ বিষয় নিয়ে হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না জানান, তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি। তবে তিনি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: পঞ্চায়েতের প্রাক্কালে নজর গ্রাম বাংলায়, রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি বরাদ্দ রাজ্য বাজেটে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget