এক্সপ্লোর

Road Development Allocation : পঞ্চায়েতের প্রাক্কালে নজর গ্রাম বাংলায়, রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি বরাদ্দ রাজ্য বাজেটে

West Bengal State Budget : রাস্তাশ্রী। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে যে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ।

কলকাতা : দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। সরকারিভাবে ঘোষণা না হলেও মাস দুই তিনেক পরই রাজ্যজুড়ে বাজতে চলেছে নির্বাচনের দামামা। গ্রাম বাংলা দখলের ভোটে রাজ্যের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করল রাজ্য সরকার (West bengal Government)। বিধানসভায় রাজ্য বাজেট পেশের মাঝে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করলেন, রাজ্যের নতুন প্রকল্পের কথা।

রাস্তাশ্রী। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাস্তা নিয়ে যে বড় ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্য সরকারের অন্যতম প্রাধান্য ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তা। সড়ক তৈরি থেকে মেরামতি, এজেন্ডায় প্রাধান্য পাচ্ছিল। প্রসঙ্গত, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 'পথ-বিবাদ'-এ জড়িয়েছে রাজ্য. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নামবদল নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে।

রাস্তা থেকে আবাস, মিড ডে মিল থেকে পঞ্চায়েতের কাজ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের বিরুদ্ধে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যের সড়ক-যোগাযোগ আরও উন্নত করে তুলে জনসাধারণের সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যই নিল রাজ্য সরকার। পাশাপাশি জনদরদী এই সিদ্ধান্তের জেরে নজর যে পঞ্চায়েত ভোটের ভোটবাক্সে, তাও মনে করছে রাজনৈতিক মহল।

রাস্তা ছাড়াও রাজ্য বাজেটে থাকল কী কী ?

বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ তফাৎ ৩৫ শতাংশ। 

বার্ধক্য ভাতা - ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে। 

বাড়ল বিধায়ক ভাতা -  বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।

স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।

এছাড়া রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।

আরও পড়ুন- 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার

সেরা শিরোনাম

Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget