এক্সপ্লোর

North 24 Parganas: মৃত শাশুড়ি ভোটার কার্ডে 'মা'; বাংলাদেশে পলাতক BNP নেতা, গ্রেফতার স্ত্রী

Arrest News: অনুপ্রবেশকারী বনাম বাংলাভাষী ইস্যুতে যখন তোলপাড় হচ্ছে রাজ্য তখনই উত্তর ২৪ পরগনার বাগদায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদায় BNP-র নেতা রিজাউল মণ্ডলের স্ত্রীকে গ্রেফতার করল বাগদা থানা। অভিযোগ মৃত শাশুড়িকে মা বানিয়ে এই ভোটার কার্ড তৈরি করান রেজাউল। তারপরে বড় ছেলেকে নিয়ে বাংলাদেশে পালান তিনি। বাংলাদেশের নাগরিককে বেআইনিভাবে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করার অভিযোগে ধৃত BNP নেতার স্ত্রী।

অনুপ্রবেশকারী বনাম বাংলাভাষী ইস্যুতে যখন তোলপাড় হচ্ছে রাজ্য তখনই উত্তর ২৪ পরগনার বাগদায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশের অন্য়তম প্রধান দল BNP-র নেতা, তাঁর কাছেই নাকি রয়েছে এরাজ্যের ভোটার কার্ড। অভিযোগ সেই ভোটার কার্ড নিয়েই বাংলাদেশে পালিয়েছেন তিনি। বাবার সঙ্গে পালিয়েছে বড় ছেলেও। তদন্তে নেমে অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বাংলাদেশের নাগরিককে বেআইনিভাবে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করার অভিযোগে ধৃত BNP নেতার স্ত্রী। শুধু তাই নয় অভিযোগ, মৃত শাশুড়িকে মা বানিয়ে এই ভোটার কার্ড তৈরি করিয়েছেন বাংলাদেশি নাগরিক রিজাউল মণ্ডল। ৩০ বছর আগে বাগদার বাগী গ্রামের বাসিন্দা শেরফুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় BNP নেতা রিজাউল মণ্ডলের। তাঁদের ৩ সন্তান রয়েছে। শুধু রিজাউল নয় তাঁর ছেলের সম্পর্কেও প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের খবর, পকসো মামলায় অভিযুক্ত ফিরোজ মণ্ডলকে খুঁজছিল বনগাঁ থানা। তদন্তে নেমে জানা যায়, সে বাংলাদেশে পালিয়েছে। ফিরোজ মণ্ডল বাবা BNP-র নেতা রিজাউল। রিজাউলের স্ত্রীর দাবি, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরে যান স্বামী। বাংলাদেশের নাগরিকের স্ত্রী শেরফুল মণ্ডল জানান, "প্রাথমিকভাবে আমি জানতাম না যে স্বামী বাংলাদেশী। আমার মাকে মা বানিয়ে ভোট বানিয়েছিলেন। এক-দেড় বছর আগে বাংলাদেশ চলে গিয়েছে, পরবর্তীতে আমার বড় ছেলেও বাংলাদেশে চলে গিয়েছে।''

এদিকে রাজ্যে শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ প্রেসিডেন্সি ডিভিশনের কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেখানে বুথ লেভেল অফিসারদের যে বই দেওয়া হয়েছে, তাতে রয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে নির্দেশিকা। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় সংশোধন একটি চলমান প্রক্রিয়া। কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা--৫টি জেলা মিলিয়ে ১০৮টি বিধানসভা রয়েছে। যার মধ্যে কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭, উত্তর ২৪ পরগনার ৩৩ এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনের জন্য ৯৭২ জন প্রশিক্ষণ নেবেন। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক হয়েছে। আগামীকাল মেদিনীপুর ডিভিশন এবং সোমবার উত্তরবঙ্গে বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget