এক্সপ্লোর

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

Kolkata Fire History News: ২০১০ সালের ২৩ মার্চ। পার্ক স্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে আগুন লাগে

কলকাতা: মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, এদের মধ্যে ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে। জানা গিয়েছে, রাত পৌনে ২টো নাগাদ হোটেলের একটি ফ্লোরে আগুন লাগে। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরেই নাকি একাধিক হোটেল ছিল। এগুলির মধ্যে, হোটেল 'শিখা ইন'-এ আগুন লাগে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই হোটেলে শট সার্কিট থেকে আগুন লেগে যায়। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন এখনও হাসপাতালে ভর্তি। হাসপাতালের এক্সিট গেট বন্ধ থাকার ফলে, আগুন লাগার খবর পেয়েও বেরতে পারেননি অনেকে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা। 

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস

গত বছরের ২৯ এপ্রিল, বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে শেষ হয়ে যায় ১৪টা তাজা প্রাণ! প্রাণ বাঁচাতে কেউ নেমে আসেন কার্নিসে। কেউবা আগুন থেকে বাঁচতে আশ্রয় নেন হোটেলের ছাদে। কারও মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে। কারও শৌচাগার থেকে। এক্ষেত্রেও, পিছনের দিকে একটি সিড়ি থাকলেও তা বন্ধ ছিল। তাই অনেকেই নীচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। পরিস্থিতি এমন হয় যে, প্রাণ বাঁচাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্নিশ দিয়ে, পাইপ ধরে নীচে নামার চেষ্টা করেন। পাইপ বেয়ে নামার সময়, পড়ে গিয়ে মৃত্যু হয় হোটেলের কর্মী মনোজকুমার পাসওয়ানের। কেউ দমবন্ধ হয়ে, কেউ ঘুমের মধ্য়ে...কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্য়ুর কোলে।

২০১০ সালের ২৩ মার্চ। পার্ক স্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে আগুন লাগে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল। ওই বিল্ডিংয়ে প্রচুর অফিস রয়েছে। অফিস টাইমে আগুন লাগায় অনেকেই প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। ছাদের দরজা বন্ধ থাকায় অনেকেই ঝলসে  মারা যান। ২০১১ সালের ৯ ডিসেম্বর, আগুন লাগে ঢাকুরিয়ার তৎকালীন আমরি হাসপাতালের একটি ব্লকে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কার্যত গ্যাস চেম্বার পরিণত হওয়া হাসপাতালে মৃত্যু হয় ৯২ জন রোগীর। ২৭ ফেব্রুয়ারি, ২০১৩। শিয়ালদার সূর্য সেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়। ২০২১-এর ৮ মার্চ, স্ট্র্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় ৭ জনের। লিফটের মধ্যে শ্বাসরুদ্ধ মৃত্যু হয় আরও ২ জনের।

 

আরও পড়ুন: Weather Update: ইয়েলো অ্যালার্ট জারি, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! সতর্ক করে কী জানাল আবহাওয়া দফতর?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget