এক্সপ্লোর

Bagdah News: দোতলা বাড়ি, ফ্রিজ, টিভি দিয়ে সাজানো, আবাস যোজনায় আবেদনকারীর খোঁজে গিয়ে হতবাক পুলিশ

Awas Yojana: এমন পরিবারের কিনা নাম রয়েছে গরিবের আবাস যোজনা প্রকল্পে!

সমীরণ পাল, বাগদা: দোতলা পাকা বাড়ির মালিক। তাঁরই কিনা নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকের তালিকায়! পরিদর্শনে গিয়ে অবাক ওসি। আবাস যোজনা (Awas Yojana Scheme) প্রকল্পে বেনিয়মের অভিযোগ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদায় (Bagdha)।

দোতলা পাকা বাড়ির মালিকের নাম আবাস যোজনায়!

শুক্রবার দুপুরে হেলেঞ্চা গ্রামপঞ্চায়েতের পারকৃষ্ণচন্দ্রপুরে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা কয়েকজনের বাড়ি পরিদর্শনে যান বাগদা থানার ওসি। স্থানীয় বাসিন্দা বুলু কীর্তনীয়ার বাড়ি পৌঁছতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় তাঁর। দেখেন, পাকা বাড়ি, ভিতরে টিভি, ফ্রিজ, মোটরবাইক, এমনকি রয়েছে অটোরিকশাও।

আরও পড়ুন: Suvendu Adhikari : ‘ব্যাগ গুছিয়ে রাখুন', পুলিশের পাশাপাশি IAS IPS অফিসারদেরও হুঁশিয়ারি শুভেন্দুর

এমন পরিবারের কিনা নাম রয়েছে গরিবের আবাস যোজনা প্রকল্পে! যাঁর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, সেই বুলু কীর্তনীয়ার যদি দাবি, কীভাবে তালিকায় নাম উঠল জানা নেই তাঁর। এই ঘটনার রিপোর্ট বিডিও-কে জমা দেবেন ওসি। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে শুধুমাত্র বাগদা থানা এলাকাতেই পিএম আবাস যোজনায় ১০ জন অবৈধ প্রাপকের সন্ধান মিলেছে। 

এক দিন আগেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তেতে ওঠে বাঁকুড়া

এর আগে, শুক্রবারই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে বাঁকুড়ায় বিডিও অফিসে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। তাতে তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলে গেরুয়া শিবির। অকারণ রাজনীতি হচ্ছে বলে পাল্টা অভিযোগ শাসকদলের।

ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বিডিও-কে রীতিমতো হুঁশিয়ারি দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। 

বাঁকুড়া ১ নম্বর ব্লকের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের সত্যিই টাকা পাওয়ার কথা, তাঁদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এর প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির নেতৃত্বে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এর A জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এর পর বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দু’ পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। 

একই অভিযোগ সামনে আসে কোচবিহার থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ অর্থ পাক বঞ্চিতরা। সেই আবেদন করে নিজের নামে বরাদ্দ টাকা ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্ত্রী। ঘটনা ঘিরে কোচবিহারে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। উপপ্রধানের স্ত্রীর সততাকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।পঞ্চায়েত ভোটের আগে নাটক, বলে কটাক্ষ করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget