এক্সপ্লোর

Raj Chakraborty: আচমকা প্রাক্তন CPM সাংসদের বাড়িতে হাজির, রাজ-তড়িৎ সাক্ষাৎ ঘিরে জল্পনা

Tarit Baran Topdar: ব্যারাকপুর এলাকায় একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ।

সমীরণ পাল, ব্যারাকপুর: প্রাক্তন সিপিএম (CPM) সাংসদ তড়িৎবরণ তোপদারের (Tarit Baran Topdar) বাড়িতে আচমকাই হাজির তৃণমূলের (TMC) বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দুই নেতার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। যদিও এই সাক্ষাৎ রাজনৈতিক নয়, নেহাত সৌজন্য সাক্ষাৎ বলে দাবি উঠছে দু'তরফেই। তবে এককালের দাপুটে সিপিএম নেতার বাড়িতে আচমকা তৃণমূল বিধায়কের পা রাখা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। 

ব্যারাকপুর এলাকায় একসময়ের দাপুটে সিপিএম নেতা তড়িৎবরণ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বেশ কয়েক বার সাংসদও নির্বাচিত হন তিনি। শুক্রবার আচমকাই তাঁর বাড়িতে হাজির হন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ। বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। রাজনৈতিক জল্পনা উড়িয়ে তড়িৎবরণের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য-সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন রাজ। তড়িৎবরণের ছেলে নীলাদ্রি তোপদার যদিও জানিয়েছেন, ব্যারাকপুর নিয়ে ছবি তৈরি করতে চান চিত্রপরিচালক থেকে বিধায়ক হওয়া রাজ। সেই কারণেই বাড়ি বয়ে গিয়ে তড়িৎবরণের সঙ্গে সাক্ষাৎ।

এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন নীলাদ্রি। তিনি বলেন, "উনি (রাজ) বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করবেন। বাবা বাড়িতেই ছিলেন। তবে কী কথা হয়েছে বলতে পারব না। অফিস থেকে ফিরে এসে দেখলাম। বাবার সঙ্গে ব্যারাকপুরের রাজনীতি নিয়ে কথা হয়েছে বলে জানলাম। আগে কী পরিস্থিতি ছিল, এখন শান্ত হল কী করে এলাকা, সেই নিয়েই কথা হয় তাঁদের মধ্যে।"

আরও পড়ুন: Bankura News: একটানা ভারী বৃষ্টিতে জলের তলায় সেতু, বিচ্ছিন্ন বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা

রাজ নিজেও সাক্ষাতের কারণ খোলসা করেননি। বরং ধোঁয়শা জিইয়ে রেখে বলেন, "আমি ওঁর সঙ্গে গল্প করতে এসেছিলাম। অনেক অজানা গল্প বললেন ব্যারাকপুরের।" এর মধ্যে কি রাজনৈতিক আলোচনাও ছিল? উত্তরে রাজ বলেন, "আমি রাজনীতির কথা কারও সঙ্গে খুব একটা বলি না।" তথ্যচিত্র তৈরি নিয়েও কিছু খোলসা করেননি তিনি।

তবে তড়িৎবরণের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ ব্যারাকপুর-বারাসাত রোডের ধারে, চন্দনপুরের বাড়িতে তড়িতের সঙ্গে দেখা করতে পৌঁছন রাজ। সন্ধে ৭টা পর্যন্ত তাঁদের মধ্যে কথা হয়। তড়িৎ নিজে যদিও এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি এ নিয়ে। তবে ব্যারাকপুরের রাজনীতি, একসময় যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন তড়িৎবরণ, সে ব্যাপারে বিশদ যানতেই রাজ উপস্থিত হন বলে দাবি পরিবারের। 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget