এক্সপ্লোর

Basirhat News: মুরগি আনতে গিয়ে দুর্ঘটনায়, ওড়িশা থেকে ফিরল সাত জনের দেহ, শোকের ছায়া বসিরহাটে

North 24 Parganas News: বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। রবিবার নিথর দেহগুলি এসে পৌঁছতে, আবেগ বাঁধ ভাঙে।

আব্দুল ওয়াহাব, সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ওড়িশায় জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বাংলার সাত বাসিন্দার। রবিবার ওই সাত জনের নিথর দেহ ফিরল বসিরহাটের বাড়িতে। তাঁদের দেখতে ভেঙে পড়ল গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়লেন সকলে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কোনও সাহায্যই এই মর্মান্তিক ঘটনা ভুলিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় বলে মত সকলের (North 24 Parganas News)।

রবিবার ওই সাত জনের নিথর দেহ ফিরল বসিরহাটের বাড়িতে

শনিবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। বসিরহাটের (Basirhat News) নেহালপুর গ্রামের বাসিন্দা ওই সাত জন। সর্দার পাড়া থেকে বেরিয়েছিলেন গাড়িতে চেপে। ওড়িশা থেকে মুরগি আনতে যাচ্ছিলেন। পথে ওড়িশার জাজপুরের কাছে জাতীয় সড়কে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতে গাড়িতে থাকা সাত জনেরই মৃত্যু হয়। 

বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। রবিবার নিথর দেহগুলি এসে পৌঁছতে, আবেগ বাঁধ ভাঙে। কান্নায় ভেঙে পড়েন গ্রামের মানুষ জন। গোটা গ্রাম তো বটেই, আশাপাশের এলাকা থেকেও হাজার হাজার লোকজন কার্যত ভেঙে পড়েন বাড়িতে। একবার শেষ দেখা দেখতে দূর-দূরান্ত থেকে এসে পৌঁছন আত্মীয়-স্বজনরাও। 

আরও পড়ুন: CV Ananda Bose: 'সভ্য় সমাজে হিংসার স্থান নেই', নিশীথের কনভয়ে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

এ দিন গ্রামে পা রাখতেই তাই কান্নার শব্দ শোনা যায়। কেই স্বামী হারিয়েছেন, কেউ সন্তান। ছোট ছোট শিশুরা হারিয়েছে বাবাকে। চারিদিকে শোকের ছায়া। কথা বলতে গিয়ে কার্যতই শব্দ খুঁজে পাচ্ছেন না গ্রামের মানুষ জন। খেটে খাওয়া মানুষ, দু'পয়সা রোজগারের আশায় বেরিয়ে এমন পরিণতির শিকার হবেন, মেনে নিতে পারছেন না কেউই। 

বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল

ওই সাত জনের মৃত্যুতে রাজ্য সরকারের তরফে ইতিমধ্য়েই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। নিহত সাত জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে দিয়েছে রাজ্য। তৃণমূলের স্থানীয় সংগঠন জানিয়েছে, ১০ হাজার টাকা করে পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এ দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এডিএম প্রীতি গোয়েল, এসপি জবি টমাস, মহকুমাশাসক মৌসম মুখোপাধ্যায় সেখানে ছিলেন। তাঁদের উপস্থিতিতেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের নেতৃত্ব হাজি নুরুল ইসলাম, সরোজ ভট্টাচার্য, রফিকুল ইসলাম, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, এটিএম আবদুল্লা।

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget