এক্সপ্লোর

CV Ananda Bose: 'সভ্য় সমাজে হিংসার স্থান নেই', নিশীথের কনভয়ে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

Nisth Pramanik: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দিকে দিকে।

কলকাতা: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দিকে দিকে। সেই আবহে কড়া প্রতিক্রিয়া জানালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সভ্য সমাজে হিংসার কোনও স্থান নেই, জানালেন তিনি। ঘটনার নিন্দাই নয় শুধু, এই বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠালেন রাজ্যপাল। ব্যক্তিগত ভাবে কথাও বলেছেন নিশীথের সঙ্গে।

কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বেধেছে। ভাঙচুর চলেছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছে। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন উদয়ন গুহ। 

পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার আঁচ এসে পড়েছে শহর কলকাতায়। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে, রবিবার রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করলেন রাজ্যপাল বোস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'।

বিবৃতিতে রাজ্যপাল আরও লেখেন, 'সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক'। নিশীথের কনভয়ে হামলার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠালেন রাজ্যপাল বোস।

রাজ্যপালের এমন বিবৃতি স্বাভাবিক ভাবেই রাজ্যের তৃণমূল সরকারকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত বছরের দিকে বাংলার দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে, এ যাবৎ রাজ্যপাল বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুসম্পর্কই পরিলক্ষিত হয়েছে বার বার। রাজ্যপালকে মিষ্টির হাঁড়ি উপহার পাঠিয়েছেন মমতা। বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের প্রতীকী হাতেখড়ির ব্যবস্থাও কড়া হয়। তার পাল্টা মমতার ভূয়সী প্রশংসাও করেন রাজ্যপাল।

সেই নিরিখে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। বিধানসভায় রাজ্য বাজেটের দিন রাজ্যপালের প্রতি রোষের কথাও প্রকাশ্যে জানিয়ে দেন বিজেপি বিধায়করা। তাঁকে দেখে ওঠে গো ব্য়াক স্লোগানও। তার পরই পূর্বসূরি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে রাজ্যপাল বোসের ডাক পড়ে এবং কথা হয় বলে শোনা যায়। তাঁকে যা বোঝানোর, বোঝানো হবে, এমন মন্তব্য করতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। শনিবার সন্ধেয় রাজভবনেও যান শুভেন্দু। তার পরি কড়া বিবৃতি প্রকাশ করা হল রাজভবনের তরফে।

 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget