এক্সপ্লোর

Basirhat News: উপহার নিতে গিয়ে লালসার শিকার নাবালিকা, ধর্ষণে অভিযুক্ত মাসতুতো দিদির প্রেমিক

Basirhat News: বৃহস্পতিবার সন্ধেয় মাসতুতো দিদির কথায়, দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে বেরোয় ১১ বছরের মেয়েটি।  কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি সে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার আনতে গিয়েছিল। কিন্তু পাশবিক অত্যাচারের শিকার হতে হল নাবালিকাকে (Minor Girl Pysically Assaulted)। মাসতুতো দিদির প্রেমিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিদারুণ অত্যাচারে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সে। অভিযুক্ত যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

মাসতুতো দিদির প্রেমিকের লালসার শিকার নাবালিকা

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বসিরহাটের ঘটনা (Basirhat News)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় মাসতুতো দিদির কথায়, দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে বেরোয় ১১ বছরের মেয়েটি।  কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি সে। তাতেই খোঁজ-খবর নিতে শুরু করে পরিবার। মেয়ে নিখোঁজ বলে থানায় ডায়েরিও করা হয়।

এর পর রাতভর খোঁজ মেলেনি ওই নাবালিকার। শুক্রবার ভোরে, বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি ভেড়ির ধারেমেয়েটিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তা থেকে জানা যায়, নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার মেয়েটিকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: Asansol Bypoll 2022 : শত্রুঘ্নর জনসভায় ৪০০-র বেশি বিজেপি নেতা-কর্মীর তৃণমূলে যোগদান ? 'নাটক' বলছে গেরুয়া শিবির

পরিবারের অভিযোগ, একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করেন শহর আলি সর্দার নামের অভিযুক্ত যুবক। বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র জানিয়েছেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। আত্মীয় বাইরে পাঠিয়েছিল তাকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

বসিরহাটে নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজনৈতিক তরজা

তবে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার দুপুরে, বিজেপি-র একটি প্রতিনিধি দল আরজিকর হাসপাতালে যায়। তাদের দাবি, পুলিশ তাদের হাসপাতালে ঢুকতে বাধা দিয়েছে। বিজেপি-র স্বাস্থ্য সেল-এর আহ্বায়ক অর্চনা মজুমদার বলেন, “আমাদের ঢুকতে দিচ্ছে না। পুলিশ বাধা দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে দেখা করে ফিরছি।” তার পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘেষ বলেন, “হাথরাসে রসে যখন আটকানো হয়, কোথায় থাকেন আপনারা?” পুলিশ সূত্রে খবর, নাবালিকা কিছুটা সুস্থ হলে তার বয়ান রেকর্ড করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget