এক্সপ্লোর

North 24 Parganas News : 'শিক্ষিত, সৎ ভূমিপুত্রকে সাংসদ চাই' বসিরহাটে পোস্টার তৃণমূল কর্মীদেরই !

Nusrat Jahan ; সবমিলিয়ে লোকসভা ভোটের আগে বসিরহাটে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার ঘিরে অস্বস্তিতে তৃণমূল। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় একাধিক পোস্টার পড়ল। পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, নুসরত জাহানকে (Nusrat Jahan) এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

লোকসভা নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও দেরি রয়েছে। তার আগেই প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় নেতৃত্বকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে রাখল বসিরহাটের তৃণমূল (TMC) কর্মীদের একাংশ ! বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় পড়ল একাধিক পোস্টার। তাতে লেখা, ২০২৪ -এ বসিরহাট লোকসভা কেন্দ্রে কোনও বহিরাগত, অভিনেতা বা অভিনেত্রী চাই না। শিক্ষিত, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত ভূমিপুত্রকে সাংসদ হিসেবে দেখতে চাই। পোস্টারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।  

আর এই পোস্টার নিয়ে সরগরম বসিরহাটের রাজনীতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, সাংসদ হওয়ার পর নুসরতকে এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। আর নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি (BJP)। 

হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা বাহার আলি মোল্লা বলেছেন, 'গতবার যিনি প্রার্থী ছিলেন। তার জায়গায় একটা ভাল প্রার্থী চেয়েছে। আমরা চাইব ভাল ব্যক্তি। ভালো কাজের মানুষ দিক পার্টি। কীভাবে কাজ করতে হবে তা নিয়ে যোগাযোগ হয় না'। পাল্টা বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, 'সাংসদ কোন কাজ করেনি বলে তৃণমূলের কর্মীরা পোস্টার দিচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে'।

সবমিলিয়ে লোকসভা ভোটের আগে বসিরহাটে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার ঘিরে অস্বস্তিতে তৃণমূল।                                                                                                 

আরও পড়ুন- শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন'বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget