এক্সপ্লোর

Amit Shah : শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন'বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?

BJP Rally : ২০১৪ সালের ৩০ নভেম্বরের পর ২০২৩ সালের ২৯ নভেম্বর। সেই ধর্মতলা। সেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ। প্রধান বক্তা সেই অমিত শাহ। এ যেন অ্য়াকশন রিপ্লে !

শিবাশিস মৌলিক, সঞ্চয়ন মিত্র ও সৌমিত্র রায়, কলকাতা : ২০১৪-র পর ২০২৩। ন'বছরের ব্য়বধানে, ধর্মতলায় সভা করলেন অমিত শাহ (Amit Shah)। ন'বছর আগের সেই সভা থেকে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে ক্ষমতাচ্য়ুত করার ডাক দিয়েছিলেন বিজেপির (BJP) তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর বক্তব্য়ে উঠে এল সেসব ইস্য়ুই। ঠিক কতটা বদল ঘটল তাঁর আক্রমণে ?

২০১৪ সালের ৩০ নভেম্বরের পর ২০২৩ সালের ২৯ নভেম্বর। সেই ধর্মতলা। সেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ। প্রধান বক্তা সেই অমিত শাহ। এ যেন অ্য়াকশন রিপ্লে ! মাঝে পেরিয়েছে ৯ টা বছর। সেদিনের বিজেপি সভাপতি অমিত শাহ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে লক্ষ্য় এখনও সেই একটাই। পশ্চিমবঙ্গে তৃণমূলকে (TMC) ক্ষমতাচ্য়ুত করা। 

'১৪ সালে শাহ বলেছিলেন, 'ভারতীয় জনতা পার্টি তখনই জয়ী হবে, যখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি জয় পাবে। মোদিজির স্লোগান তৃণমূলমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি।' আর বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 'ভারতীয় জনতা পার্টির জন্য়ও এই ময়দান সৌভাগ্য়ের। এই নভেম্বর মাসেই এখানে এসেছিলাম ২০১৪ সালে। এখান থেকে বাংলার মানুষের কাছে তৃণমূলকে সরানোর ডাক দিয়েছিলাম বিজেপির সভাপতি হিসেবে। আজ বাংলার মানুষকে ধন্য়বাদ জানাতে চাই। বাংলায় ১৮টা লোকসভা আসন এবং ৭৭টা বিধানসভা আসন দিয়ে বাংলার মানুষ ঠিক করে দিয়েছে, এখানে এরপর বিজেপিরই হতে চলেছে।'

শুধু যে লক্ষ্য় এক আছে, তাই নয়। কার্যত এক রয়ে গেছে ইস্য়ুও। '১৪-র সভা থেকে শাহ আক্রমণ শানিয়েছিলেন, 'এটা প্রমাণিত যে তৃণমূলের নেতারাই এই চিটফান্ডকে সাহায্য় করতেন। মমতাজি, আপনি বলুন, আপনার আঁকা ছবি কে কিনেছিল? এই মমতা ব্য়ানার্জি, যিনি বাংলার মানুষের জন্য় আমরণ অনশনে বসেছিলেন, মুখ্য়মন্ত্রী হয়েই আজ চিটফান্ডকাণ্ডে দোষীদের বাঁচাতে, মমতা ব্য়ানার্জি এগিয়ে আসছেন।' এবারের সভা থেকে দুর্নীতি-ইস্যুতে শান দিয়ে অমিত শাহের আক্রমণ, 'ভারতের মধ্য়ে বাংলাকে দুর্নীতির জন্য় বদনাম করেছেন মমতা ব্য়ানার্জির সরকার। জ্য়োতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চ্য়াটার্জি, গরু পাচার হোক, কয়লা পাচার হোক, নিয়োগ দুর্নীতি হোক, বাংলার মানুষের কোটি কোটি টাকা এরা খেয়েছে।'

আরও পড়ুন- মাঝে ৩০ ফুটের ব্যবধান, বিধানসভা চত্বরে রণংদেহি TMC-BJP, মাঝে ঢাল হয়ে দাঁড়াল লালবাজার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget