এক্সপ্লোর

North 24 Parganas: দেগঙ্গায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে খুনের অভিযোগ, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

Deganga News: গতকাল, বিকেল এই ঘটনা ঘটে। যা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায়।

সমীরণ পাল, দেগঙ্গা: বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে খুনের অভিযোগ। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায় (Denganga)। অভিযোগ, নোড়া দিয়ে মাথায় মেরে ধারাল অস্ত্র দিয়ে নলি কেটে খুন করা হয়।

বৃদ্ধাকে খুনের অভিযোগ: মৃত ওই বৃদ্ধার নাম সালেহা বিবি। গতকাল, বিকেল এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায়। বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই আর জি কর হাসপাতালে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে ওই বৃদ্ধাকে কী কারণে খুন করার করা হল, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। বৃদ্ধার স্বামী ওহাব জানিয়েছেন, সোহাই এলাকায় তার আরেকটি বাড়ি রয়েছে। মির্জানগর এলাকায় বাড়িতে তার স্ত্রী সালিহা বিবি থাকতেন।এলাকাবাসীর ফোন পেয়ে তিনি চলে আসেন। ৬০ বছরের বৃদ্ধাকে এভাবে নৃশংসভাবে কেন কেন খুন করা তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।

তবে বৃদ্ধার স্বামী জানিয়েছেন প্রতিবেশীদের সঙ্গে মাসখানেক আগে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তাঁর স্ত্রীকে বেধরক মারধর করা হয়। এরপরে এই ঘটনা তিনি প্রতিবেশীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। বৃদ্ধার স্বামীর অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য এই ঘটনায় পুলিশ আটক করেছে। ওই বাড়ির ভাড়াটিয়া জানিয়েছেন, উপরের ঘরে তিনি ভাড়া থাকতেন। নিচে এসে ওই বৃদ্ধাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। ঘরের মধ্যে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের খবর দিতে তাঁরাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে হরিদেবপুরের বরদা কলোনিতে এক ব্যক্তির রহস্যমৃত্যু। সাতসকালে বাড়ির লাগোয়া রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর ৫৬-র ওই ব্যক্তিকে। মৃতের নাম ফাল্গুনী দত্ত। পরিবারের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী গতকাল বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতে না ফেরায়, খোঁজাখুঁজি করেন স্ত্রী। আজ সকালে প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে স্ত্রীকে খবর দেন। নর্দমার মধ্যে মাথা ও দেহ রাস্তায় পড়ে থাকায়, এই মৃত্যুর পিছনে রহস্য আছে বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালিকাণ্ডের জের, কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি ED-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget