এক্সপ্লোর

North 24 Parganas: বাজি ক্লাস্টারের ভাবনা কি খাতায় কলমে? দত্তপুকুরে বিস্ফোরণে উঠছে প্রশ্ন

Duttapukur News: মাত্র সাড়ে ৩ মাস এগরা ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের। সেই ঘটনার পর প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে।

দত্তপুকুর: ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। আর এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। আর এই ঘটনায় প্রশ্ন উঠছে, বাজি ক্লাস্টারের ভাবনা কি খাতায় কলমে? প্রশ্ন উঠছে প্রশাসনের সদিচ্ছা নিয়েও। 

বাজি কারখানায় বিস্ফোরণে উঠছে প্রশ্ন: প্রথমে এগরা, তারপর বজবজ, দুবরাজপুর, ইরেজবাজার, চলতি বছর ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজ্যের বিভিন্ন এলাকা। মাত্র সাড়ে ৩ মাস এগরা ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের। সেই ঘটনার পর প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। বিস্ফোরণকাণ্ডের ১১ দিন পর এগরায় যান মুখ্যমন্ত্রী। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্লাস্টার তৈরির ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন জনবসতি থেকে দূরে তৈরি হবে গ্রিন ক্র্যাকার ক্লাস্টার। তিনি বলেছিলেন, ' গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার, যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখান থেকে জনগণ সম্বলিত এলাকা, তার থেকে একটু দূরে আমরা করে দেব। ' 

কিন্তু কোথায় কী? মে মাসের পর অগাস্ট মাসে একই ঘটনার পুনরাবৃত্তিতে উঠছে প্রশ্ন। সাড়ে ৩ মাসে যে পরিস্থিতির হেরফের ঘটেনি, দত্তপুকুরের ঘটনা তা প্রমাণ করে দিল। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৩ শিশু, মহিলা-সহ বেশ কয়েকজন আহত হন। এদিন সকাল ১০টা নাগাদ দত্তপুকুরের মোচপোল এলাকায় সামসুল আলি ওরফে খুদের বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনার কয়েকঘণ্টা পরেও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল ছিন্নভিন্ন দেহ। বিস্ফোরণের ধূলিসাৎ দোতলা বাড়ি। আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায়। ভেঙে পড়েছে দেওয়াল। এলাকার আরও একটি বাড়িতে বেআইনি বাজি মজুত রয়েছে বলে দাবি করে ভাঙচুর চালান স্থানীয়রা। এদিন বিস্ফোরণের শব্দে প্রায় ৫ কিলোমিটার দূরে বারাসাত শহরও কেঁপে ওঠে। 

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তৃণমূল-যোগ রয়েছে বলে করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বাড়ির মালিক সামসুল আলি ওরফে খুদে তৃণমূল কর্মী। তাই প্রশাসনের মদতেই তাঁর বাড়িতে বেআইনি বাজি কারখানা চলত এবং বাজির আড়ালে বোমাও তৈরি হত বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন। বছর ৪-৫ আগে পুলিশকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। নীলগঞ্জ ফাঁড়ি কার্যত এটিএমে পরিণত হয়েছে। পুলিশই টাকা খেয়ে বেআইনি ব্যবসায় সাহায্য করে যাচ্ছে। সব দেখেও হাত গুটিয়ে বসে রয়েছেন পুলিশ কর্তারা। প্রশাসনের মদত, প্রভাবশালী যোগ ও পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই জনবহুল এলাকায় বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন: Weather Update: উত্তরে কমবে বর্ষণ, দক্ষিণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget