এক্সপ্লোর

Fake Call Centre: ফের ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার একাধিক

Bidhannagar News: উদ্ধার হয়েছে ৪৬টি মোবাইল। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। আজ ধৃতদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে।

রঞ্জিত সাউ, বিধাননগর: ফের বিধান নগর কমিশনারেট এলাকায় ভুয়ো কল সেন্টারের হদিশ। 

নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল। নারায়ণপুর থানার পুলিশের হাতে গ্রেফতার ১১ জন তরুণী ও ১০ জন যুবক। উদ্ধার হয়েছে ৪৬টি মোবাইল। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। আজ ধৃতদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর থানা ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা চক্র চালানো হতো। এরপরেই সেখানে যাঁরা কাজ করছেন তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ জানতে পারে ওই অফিসে বসে সাধারণ মানুষকে ফোন করে  ফাইভ জি মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়া হতো। ধৃতরা বিহার, উত্তর ২৪ পরগনা, কলকাতা, সল্টলেক, নদিয়া, হাওড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

আগেও ধরপাকড়:
কয়েকদিন আগেই সল্টলেকে ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করা হয়েছিল। মোট ৩৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মূল চক্রী কৃষ্ণ শর্মাকে। সল্টলেকের সেক্টর ফাইভের আর্গো টাওয়ারে হানা দিয়েছিল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখানে ১০০৫ নম্বর ঘরে কৃষ্ণ ইনফোটেক নামের একটি ভুয়ো সংস্থা চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকেই ৩৫ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আমেরিকা-সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করা হতো। নিজেদের ইন্স্যুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা। এভাবে তাদের বিমা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নেওয়া হতো বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডা কৃষ্ণ শর্মা-সহ ৩৫ জনকে সেই অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

তার আগে জানুয়ারি মাসেও এমন ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলেছিল। টেক সাপোর্টের (Tech Support) প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার (Foreigners faces Fraud) অভিযোগে সল্টলেক (Saltlake) থেকে গ্রেফতার করা হয়েছিল ১৩ জনকে। 

আরও পড়ুন: নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পুরপ্রধানের ছেলে-সহ ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget