এক্সপ্লোর

Kamarhati Building Collapse: সোজা করতে গিয়ে বিপত্তি, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

North 24 Parganas: কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়াবাগান এলাকায় গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ করছিল।

কামারহাটি: বাঘাযতীনের ছায়া কামারহাটিতে (Kamarhati Building Collapse), ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, পুকুর ভরাট করে বহুতল করা হচ্ছিল। ঘটনার পরই পলাতক প্রোমোটার। 

হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল: বাঘাযতীনকাণ্ডের ছায়া কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়াবাগান এলাকায় গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ চলছিল। তার জেরে আরও হেলে যায় নির্মীয়মাণ বহুতল। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। নিষেধ করলে কর্ণপাত করেননি প্রোমোটার। ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়ি ও সরকারি স্কুল রয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। পুর-চেয়ারম্যানের দাবি, কামারহাটি পুরসভাকে না জানিয়েই হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল। ঘটনার পর টনক নড়েছে পুরসভার। পলাতক প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বেআইনি নির্মাণের বাড়বাড়ন্ত কোন বেপরোয়া স্তরে পৌঁছেছে, গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল বিপর্যয়ের পর,  শহরে একের পর এক বহুতলের বিপজ্জনক ছবি তা সামনে এনে দেয়। দিনকয়েক আগে বাঘাযতীনে গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির ওপর হেলে পড়ে চারতলা আবাসন। স্থানীয়রা অভিযোগ করেন, হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই এই বিপত্তি ঘটেছে। ভেঙে যাওয়ার পর চারতলা অ্যাপার্টমেন্ট বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে পাশে থাকা পরিত্যক্ত একটি একতলা বাড়ির ওপর। যে বাড়িটি ভেঙে পড়েএবং ভেঙে যাওয়ার পর যে বাড়ির ওপর তা হেলে ছিল, দুটি জায়গাতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এখানেই শেষ নয়, গত সপ্তাহে পানিহাটিতে ভেঙে পড়ে নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ l পানিহাটি পুরসভার 8 নং ওয়ার্ড মহাজাতি নগর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল l সেই সময় গতকাল বহুতলের সামনের একটি অংশ ভেঙে পরে অল্পের জন্য আজ প্রাণ বাঁচে পথচলতি মানুষের l খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে l পানিহাটি  পুরসভার চেয়ারম্যান মলয় রায় ছুটে আসে কাজ বন্ধ করে দেয় l

আরও পড়ুন: RG Kar News: আর জি করকাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ, নজর দেবে তো CBI? প্রশ্ন সব মহলে

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget