এক্সপ্লোর

RG Kar News: আর জি করকাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ, নজর দেবে তো CBI? প্রশ্ন সব মহলে

RG Kar Case Verdict: আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন বিচারক।

কলকাতা: আর জি করকাণ্ডের (RG Kar News) তদন্তে, প্রথম দিন থেকে যে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, তার কী হবে? সিবিআই যথাযথভাবে নজর দেবে তো? বিষয়টি বিশবাঁও জলে চলে যাবে না তো? গতকাল দোষী সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশের পর বিভিন্ন মহলে উঠছে এই প্রশ্ন।

তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ: আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু প্রথম দিন থেকে যে অভিযোগ উঠছে, অর্থাৎ তথ্য়প্রমাণ লোপাটের, তার কী হবে? তথ্য় প্রমাণ লোপাটের দিকটিতে সিবিআই যথাযথভাবে নজর দেবে? তথ্য় প্রমাণ লোপাটের বিষয়টি বিশবাঁও জলে চলে যাবে না তো? আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল, তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগে। কিন্তু শেষ অবধি সিবিআই গ্রেফতারের ৯০ দিনের মধ্য়ে চার্জশিট দিতে না পারায়, দুজনেই জামিন পেয়ে যান। নিহত তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য় দে বলেন, "তদন্ত যাঁরা করেছেন, তদন্তকারী সংস্থা, তাদের কিছু পার্টেতে ঘাটতি থেকে গেছে। আরও কিছু ব্য়ক্তির জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। আরও কিছু তথ্য় সংগ্রহ করা উচিত ছিল। যেটা এলে আজকে হয়তো জায়গাটা অন্য়রকম হত। এখানে বলে রাখি, সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা (CBI) কিন্তু এখনও দিতে পারেনি।''

প্রশ্ন উঠছে, সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? তাতে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগের বিষয়টির ওপর কি গুরুত্ব দেওয়া হবে? নির্দিষ্টভাবে কে বা কারা তথ্য়প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তার উল্লেখ কি সিবিআই করবে? চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, "সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয় এই কেসে। এই কেসে একাধিক ক্রিমিনাল জড়িত যেটা DNA অ্য়ানালিসিস রিপোর্ট বলছে এবং CCTV-তেও বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে এবং ক্রাইম সিন ওটা নয়, ক্রাইম সিন কোনটা, সেটাকেও CBI-কে খুঁজে বের করতে হবে।'' চিকিৎসক উৎপল বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, "প্রত্য়ক্ষ, অপ্রত্য়ক্ষভাবে জড়িত তথ্য়প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত এবং একাধিক ব্য়ক্তি যে যুক্ত রয়েছেন এটা আজকে আর আমাদের কথা নয়, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স রিসার্চ ল্যাবরেটরি তাদের রিপোর্ট হচ্ছে যে একাধিক ব্য়ক্তির ওখানে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।''

২৫ সেপ্টেম্বর, শিয়ালদা কোর্টে নথি পেশ করে CBI দাবি করেছিল, হেফাজতে থাকাকালীন দু'জনকে (সন্দীপ ঘোষ ও টালা থানার OC) জেরা করে বেশ কিছু তথ্য় উঠে এসেছে। যার থেকে মনে হচ্ছে টালা থানায় বসে এই মামলা সংক্রান্ত (চিকিৎসকের ধর্ষণ-খুন) বেশ কিছু ভুয়ো নথি তৈরি হয়েছে কিংবা নথি পাল্টানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল। দুজনের মধ্যে কোনও যোগসাজশ থাকতে পারে। আর জি কর-কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। কিন্তু আদালতে তথ্যপ্রমাণ লোপাটের দাবি তুললেও, পরে নির্দিষ্ট সময়ের মধ্য়ে এ নিয়ে চার্জশিটই পেশ করেনি সিবিআই। এখন প্রশ্ন সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, আর তাতে কী থাকবে?

আরও পড়ুন: RG Kar News: বারবার ফাঁসানোর অভিযোগ, কেন কারও নাম নিল না সঞ্জয়? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget