এক্সপ্লোর

Khardaha News: ৭ মাস ধরে বেতন নেই! প্রতিবাদে খড়দহ ফেরিঘাট বন্ধ করে দিলেন কর্মীরা

North 24 Parganas: মঙ্গলবার অনির্দিষ্ট কালের জন্য ফেরিঘাট বন্ধ করে দেন কর্মীরা।

সমীরণ পাল, খড়দহ: দীর্ঘ সাত মাস ধরে বেতন মিলছে না বলে অভিযোগ। তা নিয়ে তুলকালাম পরিস্থিতি (Khardaha News)। নিজেদের দাবি-দাওয়াকে সামনে রেখে খড়দহ ফেরিঘাটই (Ferry Ghat) বন্ধ করে দিলেন সেখানকার কর্মীরা। তাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে ঘটনাস্থলে ছুটে যেতে বয় পুলিশকে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ফেরিঘাট স্তব্ধ হয়ে রয়েছে।

নিজেদের দাবি-দাওয়াকে সামনে রেখে খড়দহ ফেরিঘাটস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন কর্মীরা

খড়দহ ফেরিঘাটটি খড়দহ পৌরসভা অন্তর্গত যদিও। তবে সেটির যাবতীয় কাজকর্ম পরিচালনা করে রিষড়া পৌরসভা। ফেরিঘাটের কর্মীদের অভিযোগ, রিষড়া পৌরসভাকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরেও। কিন্তু তার পরেও পরিস্থিতি পাল্টায়নি। দীর্ঘ সাত মাস কেটে গেলেও বেতন পাননি তাঁরা (North 24 Parganas)। 

মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ফেরিঘাট বন্ধ করে দেন কর্মীরা। হাঁড়ি, কড়াই, নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাতে সকাল থেকে উত্তেজনা ছড়ায় ফেরিঘাট চত্বরে। এ দিন ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। এই মুহূর্তে ফেরিঘাটে পুলিশ মোতায়েন রয়েছে যদিও। কিন্তু ফেরিঘাট বন্ধই রয়েছে। ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরাষ ফেরিঘাট বন্ধ থাকায় এসেও ফিরে যেতে হচ্ছে তাঁদের। 

আরও পড়ুন: Bomb Blast: ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, জখম এক দুষ্কৃতী

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ

এ দিকে, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour News) ফকিরচাঁদ কলেজ (Fakir Chand College)। ছাত্র সংসদে বহিরাগতদের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ। কলেজের অধ্যক্ষের আচরণ নিয়েও অসন্তোষ। তার জেরেই তেতে উঠেছে ফকিরচাঁদ কলেজ। বিগত কয়েক দিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে সেখানে। অধ্যক্ষের উপস্থিতিতে বিক্ষোভের ঝাঁঝ বরং বেড়েছে। 

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যরা কলেজের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। তার জেরে গত কয়েক দিনে কলেজে উপস্থিত হননি অধ্যক্ষ সৌমেন চন্দ। মঙ্গলবার ফের কলেজে আসেন তিনি। তাতে পরিস্থিতি আরও তেতে ওঠে। 

এ দিন সৌমেনবাবু কলেজে আসার পর প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভের ঝাঁঝ বেড়ে চলে। ছাত্র সংসদে বহিরাগতরা হস্তক্ষেপ করছেন এবং তাতে অধ্যক্ষের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে অভিযোগ করেন পড়ুয়াদের একাংশ। যদিও বহিরাগত হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন অধ্যক্ষ সৌমেনবাবু। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত নেই এখনও পর্যন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget