এক্সপ্লোর

North 24 Parganas News: ধৃতকে জেরায় বড় তথ্য প্রকাশ্যে, বিপদ এড়াল হাসনাবাদ, মাছের ভেড়ি থেকে ডবল ব্যারেল বন্দুক উদ্ধার !

Rifle Rescued From Hasnabad Fish Pond: ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে বড় সাফল্যে রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, উত্তর ২৪ পরগনা: ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল আরও একটি ডবল ব্যারেল বন্দুক। STF সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর লুকিয়ে রেখেছিল এই বন্দুক। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে এই তথ্য়। 

জীবনতলা অস্ত্র-কার্তুজকাণ্ডে ফের উদ্ধার হল বন্দুক। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল একটি ডবল ব্যারেল বন্দুক। এই নিয়ে এই মোট ৩ টি বন্দুক উদ্ধার করল রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।বেঙ্গল STF সূত্রে দাবি, বিবাদীবাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু সরকারের কাছ থেকেই এই অস্ত্র কিনেছিলেন মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু। তারপর তা লুকিয়ে রেখেছিলেন মাছের ভেড়িতে। তাঁকে জেরা করেই খোঁজ মিলেছে অস্ত্রের। 
 
গোপন সূত্রে খবর পেয়ে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এবং উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল STF. প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় বারুইপুর পুলিশ জেলা এবং বেঙ্গল STF এর যৌথ, তল্লাশিতে জীবনতলা থেকে উদ্ধার হয়েছে - ১৯০টি তাজা 7.65mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয় ৯টি বারো বোরের কার্তুজ এবং একটি বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক। ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছে- দোকানের ২ কর্মী সহ ৬জন। 
 
আশিক ইকবাল গাজি ওরফে বাপ্পা , আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু, হাজি রশিদ মোল্লা , জয়ন্ত দত্ত , ফারুক মল্লিক, শান্তনু সরকার। সূত্রের খবর, তদন্তে নেমে  রাজ্য়ে পুলিশের STF জানতে পেরেছে, শুধু বুলেট নয়, বিবাদী বাগের অস্ত্রের দোকান থেকে মোটা টাকার বিনিময়ে দুষ্কৃতীদের হাতে পৌঁছে গেছে অস্ত্র ও বন্দুক, যা ব্য়বহার করা হয়েছে রাজ্য়ের একাধিক শ্য়ুটআউটের ঘটনায়। অস্ত্র-কার্তুজের হিসেব মিলিয়ে দেখতে দোকানের ২ কর্মীকে নিয়ে একাধিকবার বিবাদীবাগের দোকানে হানা দিয়েছে STF। আর এর মাঝেই এবার সামনে এল এই ভাইরাল ভিডিও। 

আরও পড়ুন, 'RG করের বোনটি আজও বিচার পাননি, চিকিৎসকদের বেতন বৃদ্ধি আন্দোলনকে ছত্রভঙ্গ করার ছক..' !

 ক্য়ানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক  সওকত মোল্লা বলেন, কোনও ঘটনা ঘটেনি। বসিরহাট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে। আর সেটা জীবনতলা ...দেখানো হচ্ছে। চক্রান্তটা কোন জায়গায় হচ্ছে?  জীবনতলা থানায় কেস করা হচ্ছে। বলছে জীবনতলা থেকে উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিধায়কের ভাইরাল এই ভিডিও নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বেঙ্গল STF সূত্রে দাবি, জীবনতলা থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধারের ঘটনায়, জীবনতলা থানাতেই মামলা দায়ের করেছে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget