এক্সপ্লোর

Naihati News: দলীয় বৈঠক থেকে ফেরার পথে হামলা, গুলি লাগল গাড়ির দরজায়, নৈহাটিতে অল্পের জন্য বাঁচলেন তৃণমূল নেতা

Naihati News: বুধবার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রানা। সেখান থেকে চালক, তিনি এবং আরও দু’জন গাড়িতে চেপে ফিরছিলেন।

সমীরণ পাল, বীজপুর: তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি (Firing Bullets) ছোড়ার অভিযোগ নৈহাটিতে (Naihati News)। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নৈহাটির শিবদাসপুরের ঘটনা। বুধবার রাতে স্থানীয় তৃণমূল নেতা রানা দাশগুপ্তের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। রানা জানিয়েছেন, অন্তত দু’জন দুষ্কৃতী মিলে হামলা চালায় তাঁর উপর। মোটর সাইকেলে চেপে আসে তারা। গুলি ছুড়ে তডিঘড়ি ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

বুধবার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রানা। সেখান থেকে চালক, তিনি এবং আরও দু’জন গাড়িতে চেপে ফিরছিলেন। পথে কিছু ক্ষণের জন্য গাড়ি দাঁড় করান তাঁরা। সেই সময়ই হামলা হয় বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। রানা জানিয়েছেন, প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার পর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি এসে লাগে গাড়ির দরজায়। তার পরই মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: Adhir Chowdhury : সন্তানকে হারিয়েও ভাইকে জেতাতে ভোট দিয়েছিলেন, দিদি রেণুকার কাছে ফোঁটা নিলেন অধীর

এই ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। হালিশহর পাঁচ মাথার মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। দোষীদের গ্রেফতারির দাবি জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতারির আশ্বাস দিলে তবেই বিক্ষোভ ওঠে।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই হামলার পিছনে কে বা কারা যুক্ত থাকতে পারে, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে।

যদিও গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ বিজেপি-র। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যে এবার গৃহযুদ্ধ শুরু হবে। তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসকে মারবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget