এক্সপ্লোর

Adhir Chowdhury : সন্তানকে হারিয়েও ভাইকে জেতাতে ভোট দিয়েছিলেন, দিদি রেণুকার কাছে ফোঁটা নিলেন অধীর

Bhaifota 2021 : দিদির বাড়িতে ঢোকার পর কত যত্ন-আত্তি ! ভাইয়ের হাতে পান, কলা, ডাব ধরানোর পর বেজে উঠল শঙ্খধ্বনি। ভালবাসার টানে, ভাইফোঁটার সকালে ফের দিদির কাছে এলেন অধীর চৌধুরী

রাজীব চৌধুরী, বহরমপুর : এ এক নতুন দিদি । যিনি সন্তানকে হারিয়েও, ভাইকে জেতাতে ভোট দিতে গিয়েছিলেন। সেই রেণুকা মাড্ডির কাছে ফের ভাইফোঁটা নিলেন অধীর চৌধুরী। ভাই-বোনের চিরন্তন সম্পর্কের ছবি বহরমপুরের মাজদিয়াপুরে।

প্রতি নমস্কারে পরস্পরকে সম্মান জানানো। দিদির বাড়িতে ঢোকার পর কত যত্ন-আত্তি ! ভাইয়ের হাতে পান, কলা, ডাব ধরানোর পর বেজে উঠল শঙ্খধ্বনি। ভালবাসার টানে, ভাইফোঁটার সকালে ফের দিদির কাছে এলেন অধীর চৌধুরী। ভাইকে পেয়ে বহরমপুরের মাজদিয়াপুরে রেণুকা মাড্ডির বাড়ি যেন গমগম করে উঠল।

আরও পড়ুন ; ভাইফোঁটায় শুভশ্রীর হাতে ফোঁটা নিলেন জিৎ গঙ্গোপাধ্যায়

গত লোকসভা ভোটের সময় বছর ২৫-এর মেজ ছেলে রজতকে হারান রেণুকা। ছেলের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পরই, ভোটকেন্দ্রে চলে গেছিলেন মা। সন্তান হারিয়েও, ভাই অধীরকে জেতাতে ভোট দিয়েছিলেন রেণুকা। রক্তের সম্পর্ক না থাকলেও, সেই থেকেই ভাই-বোন। তা পূর্ণতা পায় ভাইফোঁটায়। 

আরও পড়ুন ; আসানসোলে আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন অগ্নিমিত্রা পাল, মহিলাদের হাতে তুলে দিলেন শাড়ি-চাদর

বহরমপুরের বাসিন্দা রেণুকা মাড্ডি বলেন, "আমার সৌভাগ্য এত বড় দাদাকে কাছে পেয়েছি। যতদিন পারব ফোঁটা দিয়ে যাব। বাড়ির জায়গা কিনেছিলাম তা নিয়ে মামলা হয়। দাদার কাছে গিয়ে এককথায় হয়ে যায়। দাদা না হলে এবাড়ি হত না।"

এতদিন ভাইফোঁটায় কান্দিতে যেতেন অধীর চৌধুরী। গত বছর থেকে তাঁর জীবনে আসেন আরও এক দিদি। অধীর চৌধুরী বলেন, "দিদির ডাকে সাড়া দিয়ে আসি। এর মধ্যে ভালোলাগা, শ্রদ্ধা, সম্মান, আবেগ, অনুভূতি আছে। শুধু দায়িত্ব পালন করতে নয়, আসতে ভালোলাগে।"

আরও পড়ুন ; শোভাবাজারে দুর্বার মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে ভাই ফোঁটা নিলেন তৃণমূলের দুই বিধায়ক মদন মিত্র ও দেবাশিস কুমার

হাতে সময় কম থাকায় এবার অবশ্য ভুরিভোজ হয়নি। মিষ্টিমুখ করেই দিদির বাড়ি ছাড়েন অধীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget