এক্সপ্লোর

Madan Mitra: 'আমি মদন মিত্র লাঠি সাপ্লাই দেব', হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের

Madan attacks Opposition Party: অসিত, কল্যাণ, সৌগতর পর এবার মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের গলাতেও অনুব্রত-বুলি। কী বললেন মদন মিত্র ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনাঃ অসিত, কল্যাণ, সৌগতর পর এবার মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের গলাতেও অনুব্রত-বুলি। কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হোন।, নাম না করে বিরোধীদের হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের। মদন মিত্র (TMC MLA Madan Mitra) বলেন, 'ঈশ্বর বলেছেন ফর্গিভ ও ফর্গেভ আমরা বলতে পারব না। আমরা সাধারণ মানুষ যদি আমাদের গায়ে একটা আঘাত পড়ে, অন্তত দুটো পাল্টা প্রত্যাঘাত করার জন্য তৈরি হন। দরকার হলে কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হন। প্রত্যেকটা মোড়ে মোড়ে লাঠি খেলার আখড়া তৈরি করুন। আমি মদন মিত্র লাঠি সাপ্লাই দেব, আমি মদন মিত্র এমএলএ আপনাদের বলছি প্রত্যেকটি লাঠি খেলা শেখান।'

প্রসঙ্গত, কল্যাণ-অসিতের পর'অনুব্রত মণ্ডলের ভাষা' সৌগত রায়ের মুখেও (Sougata Roy)। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' কামারহাটিতে হুমকি সৌগত রায়ের।প্রসঙ্গত, রাজ্যে মুখ খোলা এবং মুখ খুলে বিস্ফোরক মন্তব্যের উদাহরণ ভুরিভুরি। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন,  'বদলার বদলে বদলা চাই।' পার্থ চট্টোপাধ্যায়  (Partha Chatterjee) ও  অনুব্রত-র (Anubrata Mandal) গ্রেফতারির পর এমনটাই হুঙ্কার দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। চুঁচুড়ার জনসভায় তিনি বললেন, 'মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি বদল নয়, বদলা চাই।'তিনি বলেন, 'আমাকে ক্ষমা করবেন মমতাদি, বলে ফেললাম। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক বিরোধী শিবিরে নেই। আপনার অনেক বড় মানসিকতা। কিন্তু আজ বিজেপি, কংগ্রেস, সিপিএম যে ভাবে নোংরামি করছে আমাদের সে দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা চাই।'

'কেউ চোর বললে পাল্টা হবে', সংযোজন চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারের।  একই মঞ্চ থেকে চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'কোথাও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করেন পাল্টা জবাব দাও।'  আর এবার সেই বিতর্কের আগুনই উসকে দিয়ে সৌগত রায় হুমকি দিয়ে বলেন ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget