এক্সপ্লোর

Rail Blockade: বীরবাহা মন্তব্য-বিতর্কে শুভেন্দুকে গ্রেফতারের দাবি, মধ্যমগ্রামে রেল অবরোধ তৃণমূলের

North 24 Parganas:শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিকে চলে বিক্ষোভ। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বীরবাহা হাঁসদা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়ে ফের পথে তৃণমূল। তৃণমূল বিধায়ক এবং আদিবাসী সমাজের প্রতিনিধি বীরবাহা হাঁসদা সম্পর্কে কুমন্তব্যের অভিযোগে মধ্যমগ্রামে রেল অবরোধ করল তৃণমূল। শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিকে চলে বিক্ষোভ। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন। সমস্যায় পড়েন যাত্রীরা।

তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ট্যুইটও করেছিল তৃণমূল। 'মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা শুভেন্দুর। মহিলাদের সম্মান নিয়ে তাঁদের উপদেশ, নিষ্ঠুর পরিহাস', ভিডিও ট্যুইট করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের।

একদিকে যখন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ( Akhil Giri ) বিরুদ্ধে রাষ্ট্রপতি সম্পর্কে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানায় থানায় অভিযোগ জমা পড়েছিল, ঠিক তখনই শুভেন্দুর ( Suvendu Adhikari) বিরুদ্ধে সিঙ্গুর (Singur) থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বীরবাহা হাঁসদা ( Bir Baha Hansda) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ। এই লিখিত অভিযোগ দায়ের করলেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক।

'তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?'
অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করেও, কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো দেখতে বলাটা কি রুচিকর? ' 

অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ মমতার
অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন বিজেপি অখিল ইস্যুতে আদিবাসীদের সম্মানের প্রশ্ন তুলে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে, তখন পাল্টা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ট্যুইট করে, আদিবাসীদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।

আরও পড়ুন: ক্লাস টু পাস করে ডাক্তারি! চাইলেন ২৮ হাজার, জলপাইগুড়ির এই 'ভুয়ো' ডাক্তারকে চেনেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget