এক্সপ্লোর

North 24 Parganas: পুকুরে জাল ফেলতেই উঠে এল গোছা গোছা ভোটার কার্ড!

Voter ID:কোথা থেকে এল? কাদের ভোটার কার্ড? তদন্ত করছে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগরের ঘটনা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যালট বক্সের পর এবার জালে উঠল ভোটার আইকার্ড। উত্তর ২৪ পরগনার গোপালনগরে মাছ বিক্রেতার জালে উঠল ১৮ টি ভোটার কার্ড। কোথা থেকে এল? কাদের ভোটার কার্ড? তদন্ত করছে পুলিশ। পঞ্চায়েত ভোটের এক মাসের মধ্যেই পুকুর থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

এর আগে জালে ব্যালট বক্স উঠেছে, এবার উঠেছে ভোটার কার্ড। পঞ্চায়েত ভোট মিটে গেছে মাসখানেক হতে চলল। এখনও কোথাও জাল ফেলে পুকুর থেকে উদ্ধার  হচ্ছে ব্যালট বক্স। কোথাও আবার জালে উঠে আসছে ভোটার কার্ড। উত্তর ২৪ পরগনার গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ সুন্দরপুর এলাকায় রেল লাইনের ধারে পুকুর থেকে উদ্ধার করা হল ভোটার কার্ডের বান্ডিল। মাছ ধরার জালে উঠল সচিত্র ভোটার পরিচয়পত্র।

গোপালনগরের বাসিন্দা নজরুল মণ্ডল বলেন, 'আমার জালে এক গোছা ভোটার কার্ড উঠে এসেছে। মোট ১৮টা ভোটার কার্ড ছিল। বিভিন্ন এলাকায় আইকার্ড ছিল। কোনওটা বনগাঁ, কোনওটা শান্তিপুর। পুলিশে খবর দিয়েছিলাম। কিন্তু পুলিশ আসেনি। ২ জন সিভিক এসেছিল। ওরাই ওই ভোটার কার্ডগুলি নিয়ে চলে গেল।'

ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, 'নকল ভোটার কার্ড তৈরি করে নকল ভোট দিয়েছে এই তৃণমূল। এদের দ্বারা সব সম্ভব। রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। রাজ্যটাকে শেষ করে দিয়েছে।' বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'এই ভোটার কার্ড তৈরির একটি চক্র ছিল। আমরা তাদের এখান থেকে একাধিকবার রেইড করার পর গ্রেফতার হয়েছে। আমার এই চক্রটিকে বন্ধ করেছি। এটা যা হয়েছে তদন্তসাপেক্ষ।'

এর আগে:
পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটেছে সপ্তাহতিনেক আগে। কিন্তু ব্যালট বাক্স (Ballot Box Recovery) উদ্ধারের ধারায় ক্ষান্তি নেই। সম্প্রতি নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের উত্তর বহিরগাছির মধ্য পাড়ায় পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবি নির্বাচনের দিনই সিপিএম-আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দিয়েছিল।   সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম (CPIM) নেতৃত্ব।

আরও পড়ুন: জমি জট কাটেনি এখনও, তার মধ্যেই এলাকা পরিদর্শন, নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প ঘিরে আবারও তৎপরতা

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget