এক্সপ্লোর

Nandigram Deshpran Line: জমি জট কাটেনি এখনও, তার মধ্যেই এলাকা পরিদর্শন, নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প ঘিরে আবারও তৎপরতা

Purba Medinipur News: সুসজ্জিত প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, বিরাট স্টেশন কমপ্লেক্স, সবই তৈরি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রেললাইন পাতার কাজ এখনও শুরুই হয়নি।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: অবশেষে জট কাটতে চলেছে নন্দীগ্রাম -দেশপ্রাণ রেল প্রকল্পের (Purba Medinipur News)। বুধবার এলাকা পরিদর্শন করেন দক্ষিণপূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র। এর পর বৈঠক করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে। রেলের আধিকারিক জানিয়েছেন, ২০২৪-'২৫ সালেই এই পথে ট্রেন চলাচল শুরু হবে। (Nandigram Deshpran Line)

সুসজ্জিত প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, বিরাট স্টেশন কমপ্লেক্স, সবই তৈরি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রেললাইন পাতার কাজ এখনও শুরুই হয়নি। কোনও এক অজ্ঞাত কারণে থমকে গিয়েছিল নন্দীগ্রাম- দেশপ্রাণ রেল-প্রকল্পের কাজ। অবশেষে কাটতে চলেছে সেই জট। বুধবার দুপুরে এলাকা পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। তিনি বলেন, "দীর্ঘদিনের প্রজেক্ট। বন্ধ হয়ে পড়েছিল এতদিন। এজেন্সি ঠিক হয়েছে। ২০২৪-'২৫-এ কাজ সম্পূর্ণ হবে।"

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নন্দীগ্রামে রেল স্টেশন হবে। বলা হয়েছিল, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ স্টেশন পর্যন্ত
নতুন ১৮ কিলোমিটার রেললাইন হবে। ২০১০ সালের ৩০ জানুয়ারি প্রায় ১২১ কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাসও করেন মমতা। এর পর একে একে সুবিশাল তিনতলা স্টেশন কমপ্লেক্স তৈরি হয়। ফুটওভার ব্রিজ থেকে বিশ্রামাগার, প্ল্যাটফর্ম  গড়ে ওঠে একে একে। 

আরও পড়ুন: Calcutta High Court: ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক? CBI-কে কী নির্দেশ হাইকোর্টের

কিন্তু সব তৈরি হলেও, বসেনি রেললাইন। বিগত ১৩ বছরেও শুরু হয়নি রেললাইন পাতার কাজ। এরই মধ্য়ে, গত বছরের সেপ্টেম্বর মাসে এই রেল-প্রকল্প চালুর জন্য় রেলমন্ত্রককে চিঠি দেন তমলুকের সাংসদ দিব্যেন্দু।  সূত্রের খবর, এ বছরের এপ্রিল মাসে রেলমন্ত্রক চিঠিতে জানায়, দ্রুত শুরু হবে প্রকল্পের কাজ।

তার প্রায় চার মাসের মাথায়, নন্দীগ্রামে পরিদর্শনে গেলেন দক্ষিণ পূর্ব রেলের জিএম-সহ অন্য আধিকারিকরা। সেখানে দিব্য়েন্দুর সঙ্গে বৈঠক করেন তাঁরা। দিব্যেন্দু বলেন, "আমি রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সবার কাছে আবেদন, যাতে সকলেই সহযোগিতা করেন।"

এ নিয়ে নন্দীগ্রামে তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "মমতা বীজ রোপণ করেছিলেন। বাংলার সঙ্গে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণেরই  উদাহরণ নন্দীগ্রামের অসম্পূর্ণ রেলপথ। উদ্যোগকে স্বাগত। কিন্তু এর পিছনে যদি রাজনৈতিক আকাঙ্খা থাকে, নন্দীগ্রামের মানুষ তার জবাব দেবেন।"

যদিও এই রেলপথের গোটা কৃতিত্বই শুভেন্দু অধিকারীকে দিয়েছেন বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সদস্য অভিজিৎ মাইতি। তাঁর কথায়, "শুভেন্দু কথা দিয়েছিলেন। মমতা যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন,, তার জন্য়ই কাজটা আটকে ছিল। শুভেন্দু নন্দীগ্রামবাসীর জন্য এটা করছেন। তাতেই কাজের গতি ত্বরান্বিত হয়েছে।"

তবে কাজ শুরু হতে চললেও, নতুন করে ক্ষোভ দেখা গেছে জমিদাতাদের মধ্যে। স্থানীয় বাসিন্দা শুভজিৎ জানা বলেন, "জায়গাও চলে গিয়েছে। জায়গার উপরে পড়ে গিয়েছে মাটিও। আমরা চাষ-আবাদ করতে পারছি না। হয়ত দেখানোর জন্য় এলেন! বিশ্বাসটা আমরা কখন করব? আমরা যদি চাকরিটা পাই, তখনই মনে করব, চাকরিটা হয়েছে, তখনই কাজটা শুরু হবে।" দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আদালতে মামলা চলছে। আদালত যা নির্দেশ দেবে, সেই মতো কাজ হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget