এক্সপ্লোর

North 24 Parganas: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Municipal Election: ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লর দলবলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী রমেশ সাউয়ের ছেলেকে মারধরের অভিযোগ।

সমীরণ পাল, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality) ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী রমেশ সাউয়ের ছেলেকে মারধরের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার লাগানোর সময় কয়েকজন মদ্যপ যুবক ব্যারাকপুরের রাসমণি ঘাটের সামনে ঝামেলা করছিল। এর প্রতিবাদ করায় রমেশ সাউয়ের ছেলের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।

যারা হামলা চালিয়েছে, তাদের মদত দেওয়ার অভিযোগ এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লর দলবলের বিরুদ্ধে। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস প্রার্থী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, শাসক দলের নিজেদের তোলাবাজি নিয়ে ঝামেলা।

আরও পড়ুন বিজেপি প্রার্থীদের আশীর্বাদ, কুশল বিনিময়, বিরল সৌজন্য দেখালেন ব্যারাকপুরের পৌর প্রশাসক

অন্যদিকে, রাজ্যের শতাধিক পুরসভার ভোটের মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। ‘জেলে যেতে হলে হাত গরম করেই যাব।’ পুরভোটে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন সুকান্ত মজুমদার! ইতিমধ্যেই তাঁর মন্তব্যের এই ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

সোমবার ভোররাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেদিনই হাবড়ার ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় দলীয় প্রার্থী শুভঙ্কর হালদারের হয়ে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ভাঙচুর হওয়া পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেখানে তখন ভাঙচুর হওয়া পার্টি অফিসের মেরামতি নিয়ে আলোচনা চলছে। তখনই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, ‘মার খেয়ে কেস খেয়ে জেলে যাওয়ার কোনও মানে হয় না। ঠিক আছে? জেলে যখন যেতেই হবে, হাত গরম করে যাব।’

ভাইরাল এই ভিডিও সামনে আসার পর পুরভোটের মুখে বিজেপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। হাবড়া থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget