এক্সপ্লোর

North 24 Parganas: গতকাল ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষকরা, আজ স্কুলে তালা লাগানোর অভিযোগ TMCP-র বিরুদ্ধে

গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন বিড়া রাজীবপুর এভি হাইস্কুলের শিক্ষিকারাও।

উত্তর ২৪ পরগনা: গতকাল বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমেছিলেন সরকারি কর্মীরা। রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেন তাঁরা। এর জেরে কাল একাধিক সরকারি প্রতিষ্ঠানে বন্ধ ছিল। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন বিড়া রাজীবপুর এভি হাইস্কুলের শিক্ষিকারাও। আজ সেখানেই উত্তেজনা তৈরি হয়। স্কুলে তালা লাগানোর অভিযোগ ওঠে টিএমসিপি-র বিরুদ্ধে। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বকেয়া DA নিয়ে ধর্মঘটের পরদিনই সকুলে সকুলে অশান্তি ! একের পর এক সকুলে ঢুকতে বাধা দেওয়া হল DA'র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকদের। বহু জায়গায় শিক্ষকদের বাধা দিতে দেখা গেল তৃণমূল নেতাদেরও! হুগলির পাণ্ডুয়ার মুজিবর রহমান হাইস্কুলের মোট ২২ জন শিক্ষক, ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন। শনিবার তাঁদের সকুলের বাইরে দাঁড় করিয়ে রেখে, হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে!

উত্তর ২৪ পরগনার বিড়ার রাজীবপুর এভি হাইস্কুলে এসে শিক্ষকরা দেখেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সামনে দাঁড়িয়ে যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের দিগরা হরদয়াল বিদ্যাপীঠেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে! পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হাট শিমলা জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে।

একইভাবে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকাদের বার করে, টিচার্স রুমে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর প্রাথমিক সকুলেও অশান্তি হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা।ডিএ-ধর্মঘটের পরদিন স্কুলে স্কুলে অশান্তি। তৃণমূল নেতাদের রোষের মুখে শিক্ষকরা হাওড়ার ডোমজুড়ে উত্তর ঝাপড়দহ নোনাকুণ্ড মহাদেব বিদ্যামন্দিরেও পড়ুয়াদের সামনে প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ান অভিভাবকদের একাংশ।

বকেয়া ডিএ-র দাবিতে কাল রাজ্যজুড়ে ধর্মঘট পালন করলেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। মহাকরণ থেকে খাদ্য়ভবন, প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও দিনভর কার্যত ফাঁকাই রইল একাধিক দফতর। কর্মনাশা ধর্মঘটকে সমর্থন নয়। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মঘটীদের পাশেই দাঁড়িয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি।

DA'র দাবি ধর্নামঞ্চ, খাঁ খাঁ খাদ্যভবন, ফাঁকা রাজ্য GST ভবন, পুরসভায় মিশ্র সাড়া, ফাঁকা চেয়ার-টেবিল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়, কার্যত মাছি তাড়ানোর মতো অবস্থা রাজ্য GST ভবনেও। বন্ধ একাধিক স্কুলও। নবান্নর নানা কড়াবার্তা-হুঁশিয়ারির পরও, বকেয়া DA-এর দাবিতে, শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সার্বিক প্রভাব পড়ল রাজ্যজুড়ে!

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget