এক্সপ্লোর

Safe Home: ঊর্ধ্বমুখী সংক্রমণ, পানিহাটিতে ৩০ শয্যার সেফ হোম চালুর সিদ্ধান্ত

North 24 Parganas News: করোনা গ্রাসে গোটা রাজ্য। আশঙ্কা সত্যি করে শেষমেশ আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ । সংক্রমণের নিরিখে কলকাতার (Kolkata) পরেই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটি পুর (Panihati Municipality) এলাকায় গত কয়েকদিনে প্রায় ৩০০ জন করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। আর তাই পরিস্থিতি মোকাবিলায় পানিহাটি পুরসভার মাতৃ সদনে ৩০ শয্যার সেফ হোম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি ওয়ার্ডে যেখানে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, বাড়ি ধরে মাইক্রো কনটেন্টমেন্ট (Micro Containment Zone) জোন নয়। একটা ওয়ার্ডকে ক্লাস্টার করে মাইক কনটেইনমেন্ট জোন করতে চাইছে পুরসভা। ইতিমধ্যেই সেইভাবেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

করোনা গ্রাসে গোটা রাজ্য। আশঙ্কা সত্যি করে শেষমেশ আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। সংক্রমণের নিরিখে কলকাতার (Kolkata) পরেই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। কলকাতার পিছু নিয়ে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণও লাফিয়ে বাড়ছে। আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর দিচ্ছে প্রশাসন। এর আগে  ব্যারাকপুর (Barrackpore) বি এন বোস মহাকুমা হাসপাতালে (BN Bose Sub-Divisional Hospital) চালু হল ৬০ বেডের কোভিড হাসপাতাল (Covid19 Hospital)। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ১২০টি বেডের ছিল।  প্রশাসন সূত্রে খবর, ব্যারাকপুর এলাকায় সংক্রমণের হার বেশি হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম। ব্যারাকপুর পুরসভা প্রশাসক উত্তম দাস বলেন, সেই কারণেই আপাতত ৬০ বেডের হাসপাতাল চালু হচ্ছে। আর এবার সেফ হোম চালু হচ্ছে পানিহাটিতে।

পানিহাটি পুরসভা সূত্রে খবর, ৪, ১৪, ১৫, ১৭, ১৮, ২৭, ৩০, ৩২, ৩৩ ও ৩৫ - এই ১০টি ওয়ার্ড ধরে ক্লাস্টার হিসেবে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। গোবরডাঙাতেও (Gobardanga) বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে আক্রান্ত ১৪ জন। এদের মধ্যে ৫ জন কোভিড হাসপাতালে ভর্তি। পুরসভার তরফে জানানো হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে সেফ হোম। তৈরি করা রয়েছে ৫ বেডের অক্সিজেন পার্লার। 

আরও পড়ুন: Corona in JNM Hospital Kalyani: কল্যাণীর জেএনএম হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Kalighat TMC 21 July: শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget