এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: দুপুর থেকেই ফের বৃষ্টি, আজ দুই দিনাজপুরে কমবে গরম ?

Weather Update:  মেঘের মাঝেই রোদের প্রকোপ। সকাল থেকে মেঘ রোদের লুকোচুরির পর দুপুরেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া।

Weather Update:  মেঘের মাঝেই রোদের প্রকোপ। সকাল থেকে মেঘ রোদের লুকোচুরির পর দুপুরেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দুপুরে হালকা বৃষ্টি হতে পারে জেলায়। তবে সব জায়গায় এই বৃষ্টি নাও  হতে পারে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা ছিল জেলার আকাশ। বেলা ১২ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭০ শতাংশ।১৬ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলায় এই তাপমাত্রা আরও বাড়বে। ফলে গরমে অস্বস্তি বাড়বে জেলাবাসীর।  

South Dinajpur Weather update:  উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণেও। এখানেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। তবে সেই বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বেলায় জেলার বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭১ শতাংশ।  জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, দুপুরে হালকা বৃষ্টি হলেও সন্ধ্যের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কম। 

অন্যদিকে আজ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। নিম্নচাপের জেরে শহরের মুখ ভার । সকাল থেকেই মহানগরে দফায় দফায় বৃষ্টি । বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে। তবে হালকা ও মাঝারি। শুধুমাত্র দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোপ্রস্তুতির মুখে এমনই পূর্বাভাস মিলল আলিপুর আবহওয়া দফতরের বার্তায়।

পুজোর আগে দুর্যোগ
আসছে রবিবার মহালয়া। পুজোর ঢাকে কাঠি পড়তে আর দু’সপ্তাহও বাকি নেই। অথচ আশ্বিনের শুরু থেকেই আকাশের মুখ ভার। মাঝেমধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি । 

শারদোৎসবের প্রস্তুতির স্লগওভার কী বৃষ্টিতেই ধুয়ে যাবে?
ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার মনে যখন এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে না বাংলায়। 

 হালকা ও মাঝারি বৃষ্টি
আগামী ৩-৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরের এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

নিম্নচাপের অভিমুখ কোনদিকে
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বাংলার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ওড়িশার বালাসোর পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে।  

মৎস্যজীবীদের মানা
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের কিছুটা অংশে ও পশ্চিম বর্ধমানে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget