এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: আজ থেকেই নামবে পারদ ! জাঁকিয়ে শীত পড়বে এই দুই জেলায় ?

Weather Update: আজ দিনভর আংশিক মেঘলা থাকতে পারে জেলার আকাশ। সকালে মেঘ থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশের সাক্ষী হবে দুই দিনাজপুরবাসী।

Weather Update: আজ দিনভর আংশিক মেঘলা থাকতে পারে জেলার আকাশ। সকালে মেঘ থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশের সাক্ষী হবে জেলাবাসী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকালে অনেকটাই পারদ নামবে উত্তর দিনাজপুরে। সকাল ৫ টা থেকে ৮টা পর্যন্ত জেলার তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। যার সঙ্গে কুয়াশা দেখা যাবে জেলায়।

আবহাওয়া দফতরের সকাল ৫টার পূর্বাভাস বলছে, ১৬ ডিগ্রিতে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সঙ্গে দুপুর পর্যন্ত আংশিক মেঘ দেখা যেতে পারে জেলায়। আজ সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। ঘণ্টায় ২ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই ৩-৪ ডিগ্রি কমে যেতে পারে জেলার তাপমাত্রা। 

South Dinajpur Weather update: উত্তরের মতো পরিস্থিতি থাকতে পারে দক্ষিণেও। হাওয়া অফিস বলছে, সকাল ৫টার পরই ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, আজ সকাল থেকেই দক্ষিণে নিজের অস্বিস্ত জানান দেবে শীত। রাতের দিকে অনেকটাই কমবে জেলার তাপমাত্রা। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি ।

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে।

হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget