এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: দক্ষিণবঙ্গ ভিজলেও রোদ থাকবে দুই দিনাজপুরে ! আজ কেমন যাবে এই দুই জেলার আবহাওয়া ?

Weather Update: দক্ষিণবঙ্গে পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকলেও পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া যাবে জেলায়।

Weather Update: দক্ষিণবঙ্গে পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকলেও পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া যাবে জেলায়। তবে জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ২ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এই তাপমাত্রা বেলার দিকে অনেকটাই বাড়তে পারে। সঙ্গে দোসর হতে পারে আদ্রতার অস্বস্তি। জেলায় হাওয়ার গতিবেগ ততটা না থাকায় গরমে নাভিশ্বাস উঠতে পারে জেলাবাসীর।   

South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণেও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরের মতো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণেও। সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই রোদের প্রকোপ থাকবে। সেই ক্ষেত্রে আদ্রতার সঙ্গে বাড়বে গরমে অস্বস্তি। 

এদিকে, ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

মহিষাসুর নয়, এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি। নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। 

সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও সপ্তমী পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget