এক্সপ্লোর

Raju Bist Attacked: রাজু বিস্তের কনভয়ে হামলা! 'ভাগ্য ভাল...' বলছেন বিজেপি সাংসদ! কেন এই আক্রমণ?

সূত্রের খবর, দুর্গত রিম্বিক, লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয়ে পাথর ছোড়ার অভিযোগ ওঠে।
  • হামলায় সাংসদের গাড়ির পিছনের গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে যায়।
  • সাংসদ রাজু বিস্ত বলেন, এই ঘটনায় কেউ হতাহত হননি।
  • বিজেপি সাংসদের বক্তব্য, এই কাপুরুষোচিত আক্রমণ মনোবল বাড়িয়ে তোলে।

সনৎ ঝাও ও মোহন প্রসাদ, দার্জিলিং: খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত। ফের এক বিজেপি সাংসদের কনভয়ে হামলার অভিযোগ। সুখিয়া পোখরির কাছে বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ। পাথরের আঘাতে ভাঙল গাড়ির উইন্ড স্ক্রিন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, সুখিয়া পোখরির কাছে মাসধুরায়।

সূত্রের খবর, দুর্গত রিম্বিক, লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপি সাংসদের গাড়িতে না লাগলেও, পাথর লাগে তাঁর পিছনের গাড়িতে। ভেঙে যায় উইন্ড স্ক্রিন।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, 'তিনসুকিয়া থেকে ঘুরে রাস্তা দিয়ে আসছিলাম। আমার গাড়িতে কেউ সজোরে পাথর মেরেছে। ভাগ্য ভাল যে কারও মাথায় চোট লাগেনি, এই কারণে কেউ হতাহত হয়নি। যদি কেউ এটা ভেবে নেয় যে কাউকে পাথর মেরে ভাগিয়ে দেব, আমার মনে তাঁর এই ভুল ধারণা নিয়ে থাকা উচিত না। আইন নিজের কাজ করুক।'

গত সপ্তাহে, ধস-বিধ্বস্ত মিরিকে যান, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। 
গোপালধারা চা বাগানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে, হর ঘর জল প্রকল্পে, পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও, কল থেকে জল পড়ে না। সেখান থেকেই পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজু বিস্ত। ভাইরাল হয় সেই ভিডিও। 

এ নিয়ে X হ্যান্ডলে বিজেপি সাংসদ রাজু বিস্ত লিখেছেন, 'কলকাতার প্রতি অনুগতরা যদি ভাবেন যে, এই ধরনের আক্রমণে আমরা হতাশ হব, তাহলে তাঁরা ভুল ভাবছেন। আমরা ভীত নই, এবং এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবলকে আরও বাড়িয়ে তোলে। আজ যাঁরা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন তাঁদের আমি সতর্ক করে দিচ্ছি, আমরা আপনাদের হীন প্রচেষ্টা সফল হতে দেব না। আমরা পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করব, এবং পৃথিবীর কোনও শক্তিই তা থামাতে পারবে না।'

তবে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, 'তৃণমূল হিংসায় বিশ্বাস করে না, তারা এ ধরনের কাজ করে না।' 

এর আগে ৬ তারিখ, দুর্গত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে, নাগরাকাটায় হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর আহত হন দু'জনই। ১২ দিনের মাথায় ফের এক বিজেপি সাংসদের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget