এক্সপ্লোর

North Bengal Flood Situation: ফুঁসছে তোর্সা, বিপদসীমার উপর দিয়ে বইছে করলা নদী, ভয়াবহ অবস্থা কোচবিহার-জলপাইগুড়িতে

North Bengal Flood: জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা হলে করলা নদীর জল জলপাইগুড়ি শহরের ভিতরে ঢুকে যেতে পারে।

রাজা চট্টোপাধ্যায়- জলপাইগুড়ি, শুভেন্দু ভট্টাচার্য- কোচবিহার : ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরের একাধিক জেলা। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ- এর একাধিক টিম। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন সেনাবাহিনীর জওয়ানরাও। তবে অন্ধকার নামায় একটু থমকেছে কাজ, কিন্তু থামেনি। বিপদসীমার উপর দিয়ে বইতে থাকা নদী, পুরু কাদাস্তর জমে যাওয়া ভাঙা রাস্তাঘাট, সব পেরিয়েই চলছে উদ্ধারকাজ। তিস্তাপাড় সংলগ্ন এলাকার কৃষিজমিগুলিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কতার প্রচার চলছে। এছাড়াও শোনা যাচ্ছে, রাতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হতে পারে। তাই তিস্তা নদীর আশপাশের এলাকার কৃষিজমি অঞ্চলে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। 

জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনটা হলে করলা নদীর জল জলপাইগুড়ি শহরের ভিতরে ঢুকে যেতে পারে। রাত হওয়ার ফলে উদ্ধারকাজের গতি কিছুটা ধীরে হয়ে গেলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, আজ সারারাত ধরেই চলবে উদ্ধারকাজ। আটকে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে একাধিক উদ্ধারকারী দল। উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়েই বইছে। আজ রাতে ফের বৃষ্টি হলে, ফুঁসতে থাকা এইসব নদীর জলের তোড়ে যে আশপাশের অঞ্চল ভেসে যাবে, তা বোঝাই যাচ্ছে। 

কোচবিহারে গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টি হয়নি। বিকেলের পর আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছিল। তবে মেঘমুক্ত আকাশ দেখা গেলেও রাত থেকে টানা বৃষ্টিতে কোচবিহারের অনেক জায়গাতেই প্রচুর জল জমেছে। অন্যদিকে আজ রাতে ফের বৃষ্টির সতর্কতা রয়েছে। তোর্সা নদীর জল দুপুর থেকেই অনেকটা বেড়ে গিয়েছে। বিপদসীমার প্রায় কাছাকাছি দিয়ে বইছে এই নদী। হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোর্সা নদী সংলগ্ন এলাকায়। এছাড়াও মাথাভাঙার মানসাই নদীতে জারি হয়েছে লাল সতর্কতা। মাথাভাঙার কেদারহাটে জলঢাকা নদীতে বাধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ২ জন নিখোঁজ রয়েছেন। জলমগ্ন এলাকা থেকে প্রচুর মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি এলাকায় ডুডুয়া নদীতেও বেড়েছে জলস্তর। নদীর চরে আটকে থাকা মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কোচবিহারের একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়েছে। তাই নদী সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গতদের জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন জেলাশাসকরা। আজ রাতে ফের বৃষ্টি হলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কোচবিহারের কালজানি নদীতে ভেসে যাচ্ছিলেন একজন। তাঁকে কোনওমতে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাত বেড়েছে, অন্ধকার পরিবেশে উদ্ধারকাজ কিছু জায়গায় খানিকক্ষণের জন্য বন্ধ রাখলেও রাতভর উদ্ধারকাজ চালানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে উদ্ধারকারীদের পক্ষ থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget