এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভাঙল জলপাইগুড়িতে ঝড়ে মৃতদের পরিবার, সমবেদনা মোদিরও

Mamata Banerjee on Jalpaiguri: এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, 'যত দ্রুত সম্ভব বাড়িঘর তৈরি করতে হবে। যতক্ষণ বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে সকলকে রাখার ব্যবস্থা করতে হবে।'

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব। জলপাইগুড়িতে দুর্যোগে মৃত্যু হল ৫ জনের, আহত অনেকে। তড়িঘড়ি বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার যাচ্ছেন রাজ্যপালও, যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী। 


মাত্র কয়েক মিনিটের ঝড়। আর সেই ঝড়ই কেড়ে নিল ৪ জনের প্রাণ। ভেঙে পড়ল গাছ, উড়ে গেল মাথার ছাদ। রবিবার পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে হল ব্যাপক ক্ষয়ক্ষতি। আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বাগডোগরা বিমান বন্দরে নেমে রাতেই পৌঁছে যান জলপাইগুড়ি। 


এই ঘটনার খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করে ম়ৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, 'যত দ্রুত সম্ভব বাড়িঘর তৈরি করতে হবে। যতক্ষণ বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে সকলকে রাখার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়াও দেওয়া হবে সেখানে। প্রশাসন প্রশাসনের মতো কাজ করে যাবে। তবে যেহেতু ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে তাই সব কথা আমি বলতে পারি না। যা কথা বলার হয়ে গিয়েছে।' 

এর আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমার কাছে মানুষের ভালো থাকাটাই শেষ কথা। আজ যে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মানুষেরা, তাতে এই মুহূর্তে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার তাঁদের কাছে পৌঁছে যাওয়াটাই আশু কর্তব্য। আজকেই আমি জলপাইগুড়ি পৌঁছে যাচ্ছি। আহতদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন দিবারাত্রি আছে।


পাশাপাশি, রাজভবন সূত্রে খবর সোমবার জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। এদিকে, জলপাইগুড়ির এই ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের পাশাপাশি বঙ্গ বিজেপির কর্মকর্তাদেরও সেখানে গিয়ে পরিবারগুলির পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। 


রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি। স্থানীয়দের দাবি, এমন ঝড় আসল। আমরা বুঝতে পারিনি, আগে তো অনেক ঝড় হয়েছে। কিন্তু মাথার ছাদও চলে গিয়েছে। আমাদের গ্রামের অর্ধেকটা শেষ। সব লন্ডভন্ড হয়ে গেছে। 

জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্যু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে।

সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ির পাশাপাশি গাছও ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের।  ঝড়ব়ৃষ্টি হয় আলিপুরদুয়ারের জটেশ্বরেও। ঝড়ের দাপট কমতেই শুরু করা হয় উদ্ধারকাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget