এক্সপ্লোর

Udayan Guha: দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ! 'কে বেশি খেল, কে কম..'

Udayan Guha On TMC : ফের দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক, কী বললেন উদয়ন গুহ ?

উত্তরবঙ্গ: ফের দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'তৃণমূল নেতা-কর্মীরা বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ করে না। আমার কাছে এসে শুধু একে অপরের নামে অভিযোগ করে। কে বেশি খেল, কে কম খেল, সেই নিয়ে গন্ডগোল। নেতারা শুধু মনে করেন আমি থাকব ও আমার এক গোষ্ঠী থাকবে।'

উদয়ন আছেন উদয়নেই। চলতি মাসেই বহু চর্চিত শিরদাঁড়া নিয়ে হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বলেছিলেন, 'যারা পশ্চিমবঙ্গে শিরদাঁড়ার ব্যবসা করছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। পাল্টা, জবাব দিয়েছিল সিপিএম এবং বিজেপি। ১৩ নভেম্বর, কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে, শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায়, বিচারের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। কলকাতার পুলিশ কমিশনারের টেবিলে শিরদাঁড়া রেখে তাঁর হাতেই তাঁর পদত্য়াগের দাবিপত্র তুলে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ২ দিন আগেই, 'শিরদাঁড়া বিক্রি নেই'- টিশার্ট পরে কলকাতা পুলিশের হাতে আটক হন এক চিকিৎসক। তখন থেকেই বারবার নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, শাসক কি তবে শিরদাঁড়ায় ভয় পাচ্ছে? শিরদাঁড়া আতঙ্ক কি শাসকে চেপে ধরেছে? 

এই প্রেক্ষাপটে এবার, সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শুরুর দিনই, শিরদাঁড়া নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সেসময় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও বিধায়ক  উদয়ন গুহ বলেছিলেন, 'যারা পশ্চিমবঙ্গে সে রামই হোক, বামই হোক বা অন্য কোনও রাজনৈতিক দলই হোক, যারা পশ্চিমবঙ্গে শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে নতুন একটা ডাক দিয়েছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। ওই বাঁকা শিরদাঁড়া নিয়েই তাদের লাঠিতে ভর দিয়ে চলতে হবে আগামী দিনগুলো।'

আরও পড়ুন, ত্রাণ নিয়েও 'টানাটানি' ! খেজুরিতে BJP বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বক্তব্য়ের পাল্টা জবাব দিয়েছে বিজেপি ও সিপিএম।  সেসময় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,' আন্দোলনকে কটাক্ষ করতে গিয়ে আসলে রাজ্যের মানুষকে উদয়নবাবু অপমান করেছেন। কারণ, সত্যি কথা বলতে এই রাজ্যের সরকারের মেরুদণ্ড হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষের মেরুদণ্ড যে হারায়নি, আরজি কররে ঘটনায় মানুষ বারবার করে প্রমাণ করেছেন। সিতাইয়ের মানুষ নিশ্চিতভাবে সেই জবাব উদয়নবাবুকে দেবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget