এক্সপ্লোর

জলপাইগুড়িতে পরপর শিশুর মৃত্যু, ৬৫ জনের মধ্যে ৬ জন আক্রান্ত স্ক্রাব টাইফাসে

উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে ৬৫জনের নমুনা আসে কলকাতায়।

সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর হাসপাতালে পরপর শিশুর মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি ৬৫ জনের মধ্যে ৬ জনের ধরা পড়েছে স্ক্রাব টাইফাস। বি সি রায় শিশু হাসপাতালেও জ্বর নিয়ে ভর্তি শিশুর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

উত্তরবঙ্গে জ্বরে আক্রান্ত পরপর শিশু, ইতিমধ্যেই ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে,  জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশু জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি ৭ জন শিশু আক্রান্ত ডেঙ্গিতে। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি ৬জন শিশুর শরীরে মিলেছে স্ক্রাব টাইফাসে আক্রান্ত। উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে ৬৫ জনের নমুনা আসে কলকাতায়।

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে তিন শিশুর মৃত্যু। জলপাইগুড়ি জেলায় জ্বরে আক্রান্ত শতাধিক শিশু। জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ৬৪ জন শিশু। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ৪২ জন। বি সি রায় শিশু হাসপাতালের ফিভার ক্লিনিকেও লম্বা লাইন!


উত্তর থেকে দক্ষিণবঙ্গ। উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে, শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। প্রায় সব হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভিড়। এই পরিস্থিতিতে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ দল, বুধবার যায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁরা। 
 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক গৌতম দাস জানিয়েছেন, দু-একদিনের মধ্যে ছুটি দেওয়া হবে, বেশিরভাগ শিশুর শারীরিক অবস্থা এখন ভাল, তিন শিশুর মধ্যে দুজন সদ্যোজাত, একজনের নিউমোনিয়া ছিল তাই মারা গেছে। 

জলপাইগুড়িতে জ্বরের প্রকোপের মধ্যে, উত্তরবঙ্গে এবার স্ক্রাব টাইফাসের হানা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা জানিয়েছেন, জ্বর নিয়ে ২৬ জন ভর্তি, ৬৪টি নমুনা সংগ্রহ তার মধ্যে পাঁচজনের ডেঙ্গি, আইসিইউতে কোনও বাচ্চা নেই, স্ক্রাব টাইফাস ৬ জনের। 

উত্তরবঙ্গে স্ক্রাব টাইফাস হানা। আক্রান্ত শিশুরা। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জেলার বহু শিশু জ্বরে আক্রান্ত হচ্ছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহু শিশু ভর্তি। সম্প্রতি তাদের মধ্যে ৬৫ জনের নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়। মেডিক্যাল প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা জানান, যাদের নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যে জলপাইগুড়ির ১ জন শিশুর জাপানি এনসেফালাইটিস, ১ জনের ডেঙ্গু ও অন্যদিকে দার্জিলিং জেলার ৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত। ৬ জন শিশু ডেঙ্গিতে আক্রান্ত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget