এক্সপ্লোর

North Dinajpur: ডিভাইডারে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে আশঙ্কাজনক ১২ জন যাত্রী

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ যাত্রীবাহী ওই বাসটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর তেঁতুলতলায় নির্মীয়মাণ টোলপ্লাজার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।বাসে জনা পঞ্চাশ যাত্রী ছিলেন।

উত্তর দিনাজপুর: রায়গঞ্জে (Rayganj) ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল বাস। গুরুতর আহত ১২ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ যাত্রীবাহী ওই বাসটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর তেঁতুলতলায় নির্মীয়মাণ টোলপ্লাজার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।  বাসে জনা পঞ্চাশ যাত্রী ছিলেন।  গুজরাত থেকে বাসটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে মালদা যাচ্ছিল।

গত ১ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের (West Burdwan) পানাগড়ে (Panagarh) ২ নম্বর জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনার (Accident) খবর প্রকাশ্যে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস রোডে উল্টে যায় ট্যাঙ্কার। হলদিয়া থেকে দুর্গাপুর হয়ে নেপাল যাওয়ার পথে, সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। তিনটি ক্রেনের সাহায্যে ট্যাঙ্কারটিকে তোলা হয়। চালক, খালাসি আহত হন। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।                                    

এদিন ভোর নাগাদ একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দু নম্বর জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডে রাস্তার ধারে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তিনটি ক্রেনের সাহায্যে ওই ট্যাংকারটিকে রাস্তা থেকে উঠিয়ে অন্যত্র নিয়ে যায়।                              
পুলিশের অনুমান ভোর রাত্রে চালক ঘুমিয়ে পড়ার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় খুব বড়ো কিছু হতাহত না হলেও চালক এবং খালাসী অল্পবিস্তর আহত হয়। ট্যাঙ্কারটি হলদিয়া থেকে পানাগড় বাইপাস ধরে দুর্গাপুর হয়ে নেপাল যাচ্ছিল বলে জানা গেছে।                    

পাশাপাশি মালদার (Malda) রতুয়াতেও মর্মান্তিক দুর্ঘটনার  (Accident) খবর প্রকাশ্যে আসে। বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু। শীতের রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঘটনা। জানা গিয়েছে, সামসির দিকে যাওয়ার সময়, বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার। গুরুতর জখম আরেক আরোহী কিষাণ মণ্ডলকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক লরিটিকে রতুয়া থানার পুলিশ আটক করলেও, তার চালক পলাতক।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget