এক্সপ্লোর

North Dinajpur: চা বাগান দখল কেন্দ্র করে সংঘর্ষ! ছররা গুলিতে জখম ১৩

Chopra Clash:গুলি চালনায় যে ১৩ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: চা বাগান দখলকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ চোপড়াতে। সংঘর্ষকে কেন্দ্র করে চলল ছররা গুলিও। গুলিচালনার কারণে ১৩ জন জখমও হয়েছেন বলে খবর।

চা বাগানের মালিকপক্ষ এবং আদিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের চোপড়ার পেয়ারেলাল চা বাগান। এদিন গুলি চালনায় যে ১৩ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।                                                     

উত্তর দিনাজপুরের চোপড়ার আমবাড়ি এলাকায় পিয়ারিলাল চা বাগান। সোমবার সকালে এই বাগানেই গুলি চলে। বাগান শ্রমিকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, শ্রমিকদের অন্ধকারে রেখে বছরখানেক আগে চা বাগানের মালিকানা বদল হয়। তারপর থেকে বাগান লাগোয়া জমি থেকে আদিবাসী শ্রমিকদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে নতুন মালিক। এদিন মালিকপক্ষের মদতে দুষ্কৃতীরা বাগান শ্রমিকদের ওপর গুলি
চালায় বলে অভিযোগ।                                                                        

ছররা গুলিতে জখম হন ১৩ জন বাগান শ্রমিক। এক জখম শ্রমিকের আত্মীয়া চম্পা হেমব্রম বলেন, 'বাপ দাদাদের জমিন ছিল এখানে...আমরা থাকছি...কোম্পানি টুকরো টুকরো করে বিক্রি দিয়েছে মাফিয়াকে...আগেরবারও গুলি চলেছিল...পুলিশ প্রশাসন কিছু করেনি।' এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তির-ধনুক নিয়ে এলাকা ঘিরে ফেলেন আদিবাসীরা। বাগান কর্তৃপক্ষের পাশাপাশি অশান্তি জিইয়ে রাখার দায় প্রশাসনের ঘাড়েও চাপিয়েছেন আদিবাসীরা। আদিবাসী জমিরক্ষা কমিটির মুখপাত্র রোহিরা সোরাও বলেন, 'এটা আদিবাসীদেরই জমি। এর আগে এসপি অফিসে বৈঠক হয়, সুরাহা হয়নি। আজ পুলিশের সামনেই আদিবাসীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর নিষ্পত্তি চাই।'

পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ উঠেছে। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে কেটে দেন ইসলামপুর পুলিশ জেলার এসপি যশপ্রীত সিং। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। 

আরও পড়ুন: তপ্ত শীতলকুচি কলেজে ঝরল রক্ত, শিরোনামে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget