এক্সপ্লোর

Coochbehar News: তপ্ত শীতলকুচি কলেজে ঝরল রক্ত, শিরোনামে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

TMC Infighting: তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি কলেজ, ঝরল রক্ত। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, টিএমসিপি জেলা সভাপতিকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Infighting) গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি কলেজ (Sitalkuchi College), ঝরল রক্ত। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, টিএমসিপি জেলা সভাপতিকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। টাকার বিনিময়ে কলেজে ইউনিট খুলছেন টিএমসিপি জেলা সভাপতি, অভিযোগ তুলে বিক্ষোভ টিএমসিপিরই অন্য গোষ্ঠীর। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। 

নতুন নয়...
অতীতেও শাসকলদের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনায় তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। কয়েকদিন আগেই যেনমন পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে সামনে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি। বাঁকুড়ার বেলিয়াতোড় পঞ্চায়েতে তৃণমূলের নির্বাচিত প্রার্থীকে হারিয়ে প্রধান হলেন দলেরই আর এক সদস্য। দলবিরোধী কাজের অভিযোগে নবনির্বাচিত প্রধান ও অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে শোকজ করেন তৃণমূল । এই পঞ্চায়েতে ২০টি আসনেই জয়ী হয় শাসক দল।প্রধান হিসাবে বিবেক শী-র নাম প্রস্তাব করে তৃণমূল নেতৃত্ব । বোর্ড গঠনের দিন দলের নির্দেশ না মেনে প্রধান হিসাবে প্রদীপ পালের নাম প্রস্তাব করেন তৃণমূল সদস্যদের একাংশ। তার আগে, বারাসাতের কদম্বগাছিতেও বোর্ড গঠনকে কেন্দ্র করে এক ছবির সাক্ষী থেকেছে এই রাজ্য। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলে সেখানে। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূল কর্মী অল্পের জন্য প্রাণে বাঁচলেও এই ঘটনার প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের পর অবরোধ ওঠে। ৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ২৪টি আসন পেয়েছিল তৃণমূল। আইএসএফ ৪, কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করে। এরপর গতকাল দলের হুইপ না মেনে, আইএসএফের সমর্থনে ১৬-১৪ ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে পরাজিত করেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এরপরই গুলি চলার ঘটনা ঘটে। আইএসএফের সমর্থনে বোর্ড গড়া নিয়ে আপত্তি থাকায় যুব তৃণমূল অঞ্চল সভাপতি মাহবুব হাসান ওরফে নয়ন গুলি চালান বলে অভিযোগ। চাঁচলের ক্ষেত্রে আবার বোর্ড গঠন পর্যন্ত বিষয়টি গড়ায়নি। তার আগেই প্রকাশ্যে চলে আসে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানে উপপ্রধান পদ নিয়ে আকচাআকচি শুরু হয়েছিল বলে শোনা যায় যা গড়ায় ধস্তাধস্তিতে। 'তৃণমূলের জয়ী প্রার্থী হেলি খাতুনকে উপপ্রধান করতে বলেছে জেলা নেতৃত্ব। দলের সিদ্ধান্ত না মেনে আরেকজন জয়ী প্রার্থীকে উপপ্রধান করতে চাইছে ব্লক নেতৃত্ব', এমনই অভিযোগ ছিল জয়ী প্রার্থী হেলি খাতুনের অনুগামীদের। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলের অন্য গোষ্ঠী।

 

আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget