এক্সপ্লোর

North Dinajpur: জাতীয় সড়কে লরিকে তাড়া, তল্লাশি করতেই বেরোল বেআইনি সেগুন কাঠ

North Dinajpur Update: ফিল্মি কায়দায় তাড়া করার পর,ইটাহারের কাছাকাছি এলাকায় লরিটিকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পড়ে বনবিভাগের গাড়ি। তল্লাশি করতেই বেরিয়ে এল মূল্যবান বার্মা সেগুন কাঠ বা বার্মা টিক।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: জাতীয় সড়ক ধরে প্রবল গতিতে যাচ্ছে একটি লরি। তার ঠিক পিছনে পিছু ধাওয়া করছে একটি বনবিভাগের Forest Department) গাড়ি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway) দেখা গেল এমনই একটি ছবি। ফিল্মি কায়দায় তাড়া করার পর,ইটাহারের কাছাকাছি এলাকায় লরিটিকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে পড়ে বনবিভাগের গাড়িটি। তারপর লরিটি তল্লাশি করতেই বেরিয়ে এল মূল্যবান বার্মা সেগুন কাঠ বা বার্মা টিক। এমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে। উদ্ধার হওয়া বার্মা সেগুন কাঠের বাজারদর পঞ্চাশ লক্ষ টাকার আশেপাশে। গ্রেফতার (Arrest) করা হয়েছে লরির চালককে। কাঠ পাচার রুখতে রায়গঞ্জ বনবিভাগের এই সাফল্যে খুশির হাওয়া বনদফতরে।  

আগেই ছিল খবর:
সূত্রের খবর, মূল্যবান কাঠ পাচারের খবর আগেই ছিল বন দফতরের কাছে। হরিয়ানার নম্বরের একটি লরিতে করে পাচার হচ্ছিল বেআইনি সেগুন কাঠ। চোখে ধুলো দিতে বাঁশের টুকরোর মাঝে মাঝে লুকিয়ে রাখা হয়েছিল বার্মা সেগুন (Burma Teak) কাঠ। শিলিগুড়ির দিক থেকে কলকাতার (Kolkata) দিকে যাচ্ছিল লরিটি। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ (Raiganj) বনবিভাগের আধিকারিক ও কর্মীরা প্রথমে লরিটিকে চিহ্নিত করেন। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দেখা যেতেই সেটির পিছু নেন বনকর্মীরা। ওভারলোড লরিটি দেখেই নাকি সন্দেহ হয় বনকর্মীদের। সেটিকে তাড়া করা হয়। রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তাড়া করে এসে সুযোগ বুঝে লরিটির পথ আটকে দাঁড়ায় বনবিভাগের গাড়ি।

কোথায় যাচ্ছিল?
লরির তল্লাশি শুরু হতেই মেনে কাঠ। বাঁশের খাঁজে খাঁজে লুকিয়ে রাখা হয়েছিল বার্মা সেগুন কাঠ। লরিটি ও কাঠগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় রায়গঞ্জের কর্নজোড়ায় বনবিভাগের আধিকারিকের দফতরে। ধৃত লরি চালককে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রায়গঞ্জ বনবিভাগের বিভাগীয় আধিকারিক কমল সরকার জানিয়েছেন, লরিতে থাকা কাগজ দেখে জানা গিয়েছে এগুলো অন্ধ্রপ্রদেশের কার্নালে সরবরাহ করা হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে থেকে পিছু ধাওয়া করে ইটাহারের কাছে লরিটিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা বার্মাটিক সেগুন কাঠগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ডিএফও। এই পাচারে আর কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: রায়মঙ্গলে জাল ফেলতেই ২০ কেজির ভেটকি

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget