এক্সপ্লোর

North Dinajpur News: আজ সবে সপ্তমী, শহর থেকে দূরে বাংলার এই গ্রামে পুজো শুরুই হয় দেরিতে

Durga Puja 2023: পুজো চলে চারদিন ধরে।পুজো উপলক্ষে মেলাও বসে গ্রামে।

সুদীপ চক্রবর্তী, করণদিঘি: দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোও অতিক্রান্ত। এখন অপেক্ষা দীপাবলির। তবে এখনও যদি শারদীয়ার আমেজ পেতে চান, মিলতে পারে। তার জন্য সাত সমুদ্র পার করে, প্রবাসের পুজোয় যেতে হবে না। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির সিঙ্গারদহ গ্রামে চলে এলেই হবে। শহর থেকে দূরে, এই মুহূর্তে শারদীয়ার আমেজ এখানে। (North Dinajpur News) পুজো শেষের হতাশা কাটিয়ে তাই ঘুরে যেতে পারেন। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন।

করণদিঘি ব্লকের সিঙ্গারদহ, ফতেপুর, মাংনাভিটা, চুনামারি-সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা মূলত রাজবংশী সম্প্রদায়ের। দুর্গাপুজোর দশমীর পর আটদিন পর এখানে দেবীর বোধন হয়। পুজো চলে চারদিন ধরে।পুজো উপলক্ষে মেলাও বসে গ্রামে। মূলত রাজবংশীদের পুজো হলেও, আশেপাশের গ্রাম তো বটেই, দূর-দূরান্ত থেকেও ভক্তদের সমাগমও ঘটে এখানকার পুজোয়। (Durga Puja 2023)

কলকাতা-সহ বাংলার প্রায় সর্বত্র পুজো অতিক্রান্ত হলেও, করণদিঘিতে এই মুহূর্তে পুজোর রেশ। এখানে সোনামতি কুম্ভরানি হিসেবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, দশমীর আটদিন পর, প্রথম মঙ্গলবার ষষ্ঠী পুজো সম্পন্ন হয়। তার পর সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো প্রচলিত রয়েছে এখানে। পাশাপাশি চলবে মেলাও। দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মায়ের কাছে নিজেদের বাসনা জানাতে আসেন তাঁরা।

আরও পড়ুন: Habra News: তিল তিল করে জমানো টাকা উঠল চিতায়, আগুনের গ্রাস থেকে কাকার শেষ সম্বল উদ্ধার করলেন ভাইপো

নয় নয় করে এই পুজোর বয়স কয়েকশো বছর। গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলিতে দুর্গাপুজো হলেও, এই পুজো বাড়তি গুরুত্ব পায়। তাই এখানে ভক্তির টানে ছুটে আসেন হাজার হাজার মানুষ। মায়ের নামে যে বেশ কয়েক বিঘা জমি রয়েছে, সেখানে ফসল ফলিয়ে যে টাকা লাভ হয়, সেই টাকাতেই পুজোর আয়োজন হয়।  গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, মায়ের আশীর্বাদেই আজও তাঁদের গ্রাম শস্য-শ্যামল এবং কোনও বিপদ স্পর্শ করতে পারে না তাঁদের।

পুজোর আয়োজকরা জানিয়েছেন, শনিবার দশমীর দিন বিসর্জন দেবীর। তার আগে বুধবার থেকে তিন দিনের মেলা বসেছে। পুজো এবং মেলায় ভিড় উপচে পড়ছে। আশেপাশের গ্রামের মানুষেরাও এই পুজোয় হাত বাড়িয়ে দিয়েছেন। এখানকার দেবী অত্যন্ত জাগ্রত, সকলের মনের কামনা পূরণ করেন বলে মনে করেন তাঁরা। তাই পুজোর সময় এখানে ভিড় করেন সকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget