এক্সপ্লোর

ISRO Grows Crops in Space: মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের

Science News: PSLV -C60 POEM-4 অভিযানে সম্প্রতি মহাকাশে ২৪টি পেলোড মহাকাশে পাঠায় ISRO.

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. এবার তাদের মুকুটে সাফল্যের নয়া পালক যুক্ত হল। মাত্র চারদিনের মধ্যে মহাকাশে শস্য ফলিয়ে দেখাল তারা। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে বরবটি কলাইয়ের বীজ অঙ্কুরিত করে দেখাল ISRO. শীঘ্রই গাছে পাতা ধরবে বলেও জানানো হয়েছে। (ISRO Grows Crops in Space)

PSLV -C60 POEM-4 অভিযানে সম্প্রতি মহাকাশে ২৪টি পেলোড মহাকাশে পাঠায় ISRO. বিভিন্ন স্টার্টআপ এবং গবেষণা সংস্থাও ওই অভিযানে অংশ নেয়। প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি, মহাকাশ গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করতেই এই অভিযান ISRO-র। (Science News)

আর এই অভিযানেই মহাকাশে শস্য ফলানোর লক্ষ্য নিয়েছিল ISRO. Compact Research Module for Orbital Plant Studies (CROPS) পেলোডটিতে ফসল ফলানোর উদ্যোগ শুরু হয়। CROPS পেলোডটিতৈরি করেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)। এটি একটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বীজের অঙ্কুরোদগম এবং এবং গাছের বৃদ্ধি নিয়ে গবেষণা চালায়। 

সেই মতো মহাকাশে বরবটি কলাইয়ের চারটি বীজ পাঠানো হয়েছিল। প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছিল। উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরা নজর রাখছিল যেমন, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাত্রা, আর্দ্রতা এবং তাপমাত্রার ওঠাপড়ার হিসেব রাখতেও অত্যাধুনিক প্রযুক্তি বসানো হয় পেলোডে। আর তাতেই বীজ অঙ্কুরিত হতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ISRO. চার দিনেই বীজ অঙ্কুরিত হয়েছে বলে জানিয়েছে তারা। শীঘ্রই গাছের পাতা গজিয়ে উঠবে বলে জানানো হয়েছে।

ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য ISRO-র এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বাইরে অন্যত্র উপনিবেশ গড়ার ক্ষেত্রে যেমন সহায়ক হবে, তেমনই দীর্ঘমেয়াদী অভিযানের ক্ষেত্রে খাদ্যের জোগান অব্যাহত রাখার ক্ষেত্রেও এই গবেষণা ফলদায়ক হয়ে উঠবে। মহাকাশে শস্য ফলিয়ে ISRO ভারতের নাম আরও উজ্জ্বল করল আন্তর্জাতিক মহলে। মহাকাশ অভিযানে আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশকে ভারত যে টেক্কা দিতে পারে, তা আবারও প্রমাণ করল ISRO.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget