এক্সপ্লোর

North Dinajpur Local Train Service: রাজ্যজুড়ে চাকা গড়ালেও উত্তর দিনাজপুরে এখনও বন্ধ লোকাল ট্রেন পরিষেবা

Local Train : রায়গঞ্জ-কাটিহার রুটে এখনও চালু হয়নি লোকাল পরিষেবা। রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে বন্ধ রয়েছে DMU-ও।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুর) : করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, গত ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন (Local Train Service)। রাজ্যের সব জায়গায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও ব্যতিক্রম উত্তর দিনাজপুর (North Dinajpur)। লোকালের চাকা গড়ানোর দু'সপ্তাহ পরেও অন্য ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরে।  সেখানে জেলা সদর রায়গঞ্জ-কাটিহার (Raigung-Katihar Local) রুটে এখনও চালু হয়নি লোকাল পরিষেবা। রায়গঞ্জ-শিলিগুড়ি (Raigung-Siliguri DMU) রুটে বন্ধ রয়েছে DMU পরিষেবাও। অবিলম্বে ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ।

রেল সূত্রে খবর, রায়গঞ্জ-কাটিহার রুটে দিনে আপ-ডাউন মিলিয়ে মোট দুজোড়া লোকাল ট্রেন চলে। আর রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে দিনে আপ-ডাউন মিলিয়ে DMU চলে এক জোড়া । কাটিহার ডিভিশনের আওতাভুক্ত ওই ৩ জোড়া ট্রেনই এখনও বন্ধ রয়েছে। রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার বলেছেন, 'আমার কাছে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও নির্দেশিকা আসেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বিষয়টি বলতে পারবে।'

এখনও ট্রেন চালু না হওয়ায়, সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ক্ষোভ বাড়ছে এলাকায়। রায়গঞ্জের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কাটিহার লোকাল, DMU বন্ধ রয়েছে। যাতায়াতে বড় সমস্যা। দ্রুত ট্রেন চালানো হোক। ব্যবসায়ীরা বলছেন, যত প্যাসেঞ্জার লোকাল ট্রেনে আসেন, তাঁদের ওপরেই ছোট ব্যবসায়ীরা নির্ভরশীল। কোভিডকালে না চলায় আমরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। খুব শিগগিরই চালানো দরকার। উপকৃত হবেন ব্যবসায়ীরা। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি বলেছেন,  'লোকালের ওপর আর্থ সামাজিক অবস্থা অনেকটা নির্ভরশীল। আমরা DRM-কে বহুবার চিঠি দিয়েছি। দেখা করেছি। তারপরেও কেন হচ্ছে না, বুঝতে পারছি না। দ্রুত ট্রেন চালানো হোক।'

এদিকে উত্তর দিনাজপুরে এখনও বন্ধ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেছেন, 'টেন চালানোর জন্য কেন্দ্রকে রাজ্য সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে। কিন্তু কেন এখানে ট্রেন চালানো হচ্ছে না তা জানা নেই। দেবশ্রী চৌধুরীকে কেন্দ্র সরকার পাত্তা না দেওয়ার জন্যই এখানে ট্রেন চলছে না। দেবশ্রীর কথা রায়গঞ্জবাসী বিশ্বাসও করেন না।' পাল্টা উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেছেন, 'দেবশ্রী চৌধুরী ট্রেন চালানো নিয়ে বহুবার কাটিহার ডিভিশনের DRM এর সঙ্গে কথা বলেছেন। আশা করি খুব শিগগিরই লোকাল ট্রেন চলবে এখানে। যারা এই নিয়ে অভিযোগ তুলছেন তারা রাজনীতি করার জন্যই অভিযোগ করছেন।'

এই কথার লড়াইয়ের মাঝে উত্তর দিনাজপুরবাসীর প্রশ্ন একটাই, জেলায় কবে থেকে চালু হবে লোকাল? 

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী সংক্রমণ, দুটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা রায়গঞ্জ পুরসভার

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget