এক্সপ্লোর

Raiganj Containment Zone: ঊর্ধ্বমুখী সংক্রমণ, দুটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা রায়গঞ্জ পুরসভার

North Dinajpur Raiganj Containment Zone: শহরের কিছু এলাকায় হদিশ মিলেছে করোনা (Corona) আক্রান্তের। তাই এই সিদ্ধান্ত। এদিকে, এখনও অসচেতন একাংশ মানুষ। রায়গঞ্জ বাজারে ধরা পড়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ (Raiganj) শহরের কিছু এলাকায় হদিশ মিলেছে করোনা (Corona) আক্রান্তের। তাই দুটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করল পুরসভা। এদিকে, এখনও অসচেতন একাংশ মানুষ। রায়গঞ্জ বাজারে ধরা পড়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি।

পুজোর পর (Durga Puja 2021) থেকে হু হু করে করোনায় আক্রান্তের সংখ্যা (Covid19 Case) বৃদ্ধি পেলেও হুঁশ ফিরছে না রায়গঞ্জবাসীর। সচেতনতার লেশ মাত্র নেই। মাস্ক ছাড়াই বাজারে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। রায়গঞ্জ শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। আর তাই রায়গঞ্জ পুরসভার দুটি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল রায়গঞ্জ পুরসভা।  করোনায় আক্রান্ত রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) চেয়ারম্যান (Chairman) সন্দীপ বিশ্বাস। আর এতেই যেন সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। পরিস্থিতির কথা আঁচ করে তাই আগেভাগেই পদক্ষেপ করল পুরসভা।

রায়গঞ্জ পুরসভার ১ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। করোনার প্রথম ঢেউয়ের (First Wave) সময় থেকেই কাজ করেছেন সন্দীপ বিশ্বাস। এমনকী করোনা আক্রান্তের দেহও শ্মশানে দাঁড়িয়ে থেকে সৎকারের বন্দোবস্ত করেন। গত কয়েকদিন ধরেই জ্বর সর্দিতে ভুগছিলেন তিনি। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে (Raiganj Governmnet Medical College and Hospital) তাঁর লালারস পরীক্ষা (Sample Test) করা হলে পজিটিভ আসে তার। পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে শুক্রবার বিকেল থেকেই ১ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডে ঢোকা-বেরনোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুরসভা পদক্ষেপ নিয়েছে। সচেতনতামূলক প্রচারও চলছে। কিন্তু এখনও অসচেতন একশ্রেণির মানুষ। ধরা পড়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি। আর এই পরিস্থিতিতে এবার কঠোর হাতে নামতে চলেছে রায়গঞ্জ পুরসভা ও পুলিশ প্রশাসন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান (Vice Chairman) অরিন্দম সরকার।

আরও পড়ুন: Kankulia Muder Update: কর্পোরেট কর্তাকে খুনের আগাম পরিকল্পনা ছিল অভিযুক্তদের! ধৃতদের জেরায় মিলেছে তথ্য

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget